Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ধ্বংসস্তূপে পরিণত গানবাংলা টেলিভিশন ভবন
Bangladesh breaking news জাতীয়

ধ্বংসস্তূপে পরিণত গানবাংলা টেলিভিশন ভবন

By Shamim RezaAugust 5, 2024Updated:August 5, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : গত কয়েকদিনের আন্দোলনের সূত্র ধরে শিক্ষার্থীদের ক্ষোভ মূলত দুটি সংবাদভিত্তিক টিভি চ্যানেল প্রতি। অভিযোগ, ওই দুটি চ্যানেল তাদের পক্ষের সংবাদ সে অর্থে সম্প্রচার করে না! ফলে তাদের জমায়েতে ওই দুটি চ্যানেলের প্রতিনিধি গেলে সেটার প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে বিভিন্ন সময়ে।

Gaan Bangla TV

সে হিসেবে এই দুটি টিভি চ্যানেলের দফতর ও কর্তৃপক্ষ বরাবরই সতর্ক অবস্থায় আছে বলে জানা গেছে। অথচ সেই সতর্কতার ফাঁক গলে দেশের একমাত্র সংগীতভিত্তিক টিভি চ্যানেলটি ধ্বংসস্তূপে পরিণত হলো।

রবিবার (৪ আগস্ট) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সোয়া ৬টার মধ্যে আন্দোলন থেকে সৃষ্ট সহিংসতায় এই ঘটনা ঘটে। রাজধানীর প্রগতি সরণীতে অবস্থিত ভবনটির বেশিরভাগ ফ্লোরজুড়েই ছিলো চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্রসহ কয়েক কোটি টাকা মূল্যের যন্ত্রাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপস।

Advertisement

গানবাংলা ভবনটি আক্রমণ করার সময়য়ের একটি ভিডিওতে দেখা গেছে, ৮ থেকে ১০ তলা এই ভবনের বাইরের প্রায় সব গ্লাস ভেঙে ফেলা হয়েছে। এমনটি ভেতরে ঢুকে সকল যন্ত্রাংশ ভেঙে বাইরেও ফেলে দেওয়া হচ্ছে। ভবনের সামনেই জ্বলছিলো আগুন।

আক্রমণের শিকার সংবাদভিত্তিক চ্যানেল হওয়ার সম্ভাবনা থাকলেও কেন সংগীতভিত্তিক একমাত্র টিভি চ্যানেলটি এভাবে ধ্বংসস্তুূপে পরিণত হলো? এর কোনও সদুত্তর দিতে পারেননি কৌশিক হোসেন তাপস। তিনি এই ঘটনার পর একরকম হতবিহ্বল হয়ে পড়েছেন। কারণ দু’দিন আগেই তিনি সোশ্যাল হ্যান্ডেলে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়েছিলেন ফেসবুকের প্রোফাইল ও কাভারে লাল ছবি সংযুক্ত করে।

তবে, এর আগে বর্তমান সরকারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন কৌশিক হোসেন তাপস। তাই নয়, খোদ প্রধানমন্ত্রী তাকে ব্যক্তিগতভাবে অত্যন্ত পছন্দ করার নজিরও মিলেছে অনেক ছবি ও ভিডিওতে।

সব মিলিয়ে গানবাংলা কর্তৃপক্ষ তথা সংগীতাঙ্গনের মানুষদের হিসেব মেলাতে কষ্ট হচ্ছে, কেন দেশের একমাত্র সংগীতনির্ভর প্রতিষ্ঠানটি এভাবে ধ্বংস করা হলো, এবং তারা আসলে কারা!

নরসিংদীতে দুর্বৃত্তদের পিটুনিতে প্রাণ গেল ৬ আওয়ামী লীগ নেতার

বলা দরকার, এর আগে এই আন্দোলনের অংশ হিসেবে দেশের প্রধান গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনেও আগুন জ্বালিয়ে দেয় দুষ্কৃতকারীরা।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Royal Mail

Royal Mail Reports Local Processing Delays as UK Network Stays on Schedule

September 9, 2026
US pork recall

US recall covers 1,513 pounds of imported guanciale over Listeria risk

September 8, 2026
vivo OriginOS 7

vivo OriginOS 7 Preview Centers on Faster Interface Before September Reveal

September 5, 2026

Latest News

Royal Mail

Royal Mail Reports Local Processing Delays as UK Network Stays on Schedule

US pork recall

US recall covers 1,513 pounds of imported guanciale over Listeria risk

vivo OriginOS 7

vivo OriginOS 7 Preview Centers on Faster Interface Before September Reveal

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa