Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news আমেরিকায় ঋণ সংকট বাড়াচ্ছে জেন-জি
Bangladesh breaking news আন্তর্জাতিক

আমেরিকায় ঋণ সংকট বাড়াচ্ছে জেন-জি

By Tarek HasanAugust 27, 20242 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : আজকাল যে প্রজন্মটি নিয়ে সবখানে শোরগোল চলছে, তার নাম জেন–জি। আলোচিত এই প্রজন্ম আমেরিকায় ঋণ সংকট বাড়াচ্ছে । মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

zen

Advertisement

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে, যারা ১৯৯৬ এর পর থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নিয়েছেন তাদের জেন-জি বলা হয়। অন্যদিকে যারা ১৯৮১ সাল থেকে ১৯৯৬ সালের মধ্যে জন্ম নিয়েছেন তাদের বলা হয় মিলেনিয়ালস।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, অন্য যে কোনো প্রজন্মের চেয়ে দ্রুত ঋণ গ্রহণ করছে জেন-জি। ক্রেডিট কার্ড, স্টুডেন্ট লোন নিয়ে তারা নিজেদের পকেট ভরে ফেলছে।

মার্কিন অনলাইন আর্থিক পরিষেবা সংস্থা ক্রেডিট কার্মার এক প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারির দীর্ঘস্থায়ী প্রভাব ও মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে জেন–জি। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রজন্ম এমন একটি সমাজে বাস করছে যেখানে গত ১০ বছরে জীবনযাত্রার ব্যয় ৩২ শতাংশ বেড়েছে। এ কারণে অনেকেই খাবার ও বাসস্থানের জন্য অর্থ খরচ করতে পারছে না। এ জন্য ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করতে হচ্ছে।

মার্কিন সাময়িকী ফোর্বসের প্রতিবেদন অনুযায়ী, মহামারির আগে ২০১৮ সালে জেন-জির প্রত্যক্ষ ও পরোক্ষ ব্যয় করার ক্ষমতা ছিল ১৪৩ বিলিয়ন ডলার। এই প্রজন্ম এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। আর এই হিসাব অনুযায়ী, তাদের ব্যয় করার ক্ষমতাও বৃদ্ধি পাওয়ার কথা ছিল। তবে করোনা মহামারির কারণে এই প্রজন্ম এন্ট্রি লেভেলের চাকরি করার সুযোগ হারিয়েছে এবং অন্যান্য পজিশনে চাকরি পেতেও তাদের কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হচ্ছে। ফলে তাদের আর্থিক ব্যয়ের সক্ষমতা আশানুরূপ বাড়েনি।

আওয়ামী লীগ নেতাদের নামে একের পর এক মামলা, যা বলছেন আইনজীবীরা

মনস্তত্ত্ববিদরা বলছেন, জেন-জি প্রজন্ম করোনা মহামারির সময় থেকেই অস্থিরতায় ভুগছে। এর কারণে তাঁদের মধ্যে কিছু বদ অভ্যাস গড়ে উঠেছে। এতে ব্যয়ও বেড়েছে। এসব কারণে তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে। এটি জেন-জি প্রজন্মের জন্য আর্থিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

July 16, 2026
IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

July 16, 2026
ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

July 16, 2026

Latest News

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa