জুমবাংলা ডেস্ক: ইউক্রেনের অলভিয়া বন্দরে ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজে গোলার আঘাতে নিহত প্রকৌশলী হাদিসুর রহমানের মেজো ভাই তরিকুল ইসলাম আগামী ১ জুন বাংলাদেশ শিপিং করপোরেশনে (বিএসসি) যোগদান করবেন। এ ছাড়াও জাহাজের অন‍্য সদস‍্যরা সাত মাসের বেতন পাচ্ছেন।

নিহত নাবিক হাদিসুর রহমানের বাবা অবসরপ্রাপ্ত মাদরাসা শিক্ষক মো. আব্দুর রাজ্জাক হাওলাদার এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আমার মেজো ছেলেকে বাংলাদেশ শিপিং করপোরেশনে থেকে চাকরি দেওয়ার কথা জানানো হয়েছে। ‘

এদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসসি পরিচালনা পর্ষদের বৈঠকে বীমা কম্পানি থেকে হাদিসুরের পরিবারের ক্ষতিপূরণ পাওয়ার বিষয়টি জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়, বিএসসির মালিকানাধীন ওই জাহাজে কর্মরত অন্যরা সাত মাসের বেতন পাবেন। এ ছাড়া নিহত হাদিসুর রহমানের পরিবার পাঁচ লাখ মার্কিন ডলার (প্রায় পাঁচ কোটি টাকা) ক্ষতিপূরণ পাচ্ছে। সেই সঙ্গে তার ভাইকে বিএসসিতে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আগামী ১ জুন তিনি বিএসসিতে যোগ দেবেন।

হাদিসুরের মেজো ভাই তরিকুল পটুয়াখালী সরকারি কলেজ থেকে রসায়ন বিষয়ে স্নাতকোত্তর চূড়ান্ত পর্বের পরীক্ষার্থী। তরিকুল বলেন, ‘পরিবারের একমাত্র উপার্জনক্ষম ভাইকে আর কখনো পাব না। এখন আমি চাকরি পেলে বৃদ্ধ বাবা-মার দেখাশোনা করতে পারব এবং ছোট ভাই গোলাম মাওলা প্রিন্সকে পড়াতে পারব। ‘

প্রসঙ্গত, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর অলভিয়া বন্দরে আটকে পড়ে বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’। সেখানে নোঙর করা অবস্থায় গত ২ মার্চ জাহাজটি রকেট হামলার শিকার হয়। ওই হামলায় প্রাণ হারান জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান।

২১ বছর পড়ে পরিবার খুঁজে পেল খুশি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.