হাম হলো শ্বাসতন্ত্রের একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা সংক্রমিত ব্যক্তির লালা বা শ্লেষ্মার সংস্পর্শে সহজেই ছড়িয়ে পড়ে।

এই রোগের প্রধান লক্ষণ হলো ত্বকে ফুসকুড়ি, যা সাধারণত লালচে ও চুলকানিযুক্ত হয়ে থাকে এবং প্রায় সাত দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। হামের অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে জ্বর, আলোতে সংবেদনশীলতা, সর্দি, কাশি, গলা ব্যথা, পেশিতে ব্যথা, চোখ লাল হয়ে যাওয়া এবং মুখের ভেতরে সাদা দাগ দেখা দেওয়া।
শিশুদের এই সাধারণ সংক্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো বিশেষ চিকিৎসা নেই। সাধারণত ভাইরাসটি ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে নিজে থেকেই সেরে যায়। তবে উপসর্গ উপশমের জন্য চিকিৎসকরা জ্বর ও ব্যথা কমানোর ওষুধ দিতে পারেন।
এছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ভিটামিন ‘এ’ সাপ্লিমেন্ট দেওয়া হতে পারে। রোগীর পর্যাপ্ত বিশ্রাম ও প্রচুর তরল পান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংক্রমণ যাতে অন্যদের মধ্যে না ছড়ায়, সেজন্য আক্রান্ত শিশুকে স্কুল বা ডে-কেয়ারে না পাঠানোর পরামর্শ দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


