রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে তা নীরবে শরীরে ঝুঁকি তৈরি করে, বিশেষ করে হৃদ্রোগের আশঙ্কা বাড়ায়। তবে অনেক ক্ষেত্রে রক্ত পরীক্ষা ছাড়া এই পরিবর্তন ধরা কঠিন হয়ে পড়ে। চিকিৎসকরা বলছেন, হাত ও পায়ের কিছু শারীরিক পরিবর্তন কোলেস্টেরল বৃদ্ধির প্রাথমিক সংকেত দিতে পারে—যা অবহেলা না করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

চিকিৎসাবিজ্ঞানের ভাষায় কোলেস্টেরল মূলত চারটি উপাদানের সমন্বয়—টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল (ভাল কোলেস্টেরল) এবং এলডিএল (খারাপ কোলেস্টেরল)। এর মধ্যে এলডিএল বেড়ে গেলে রক্তনালিতে ‘প্লাক’ জমে রক্তপ্রবাহে বাধা সৃষ্টি করে, যা পরবর্তীতে হৃদ্রোগের ঝুঁকি বাড়ায়। জেনে নিন হাত ও পায়ের যেসব লক্ষণ জানান দেয় আপনার কোলেস্টেরল বাড়ছে-
অসাড়তা ও ঝিনঝিন অনুভূতি
রক্তনালিতে চর্বি জমে রক্ত চলাচল ব্যাহত হলে হাত-পায়ে অক্সিজেন সরবরাহ কমে যায়। ফলে অবশভাব, ঝিনঝিন বা সূচ ফোটার মতো অনুভূতি দেখা দিতে পারে।
পায়ে ব্যথা ও টান
হাঁটা বা সিঁড়ি ভাঙার সময় পায়ের কাফ মাসল বা ঊরুতে ব্যথা অনুভূত হওয়া উচ্চ কোলেস্টেরলের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ। রক্তনালি সরু হয়ে যাওয়ার কারণে এই সমস্যা দেখা দেয়।
নখের রঙ ও গঠনে পরিবর্তন
কোলেস্টেরল বেড়ে গেলে নখ ফ্যাকাশে হয়ে যেতে পারে, ভঙ্গুর হয়ে ভেঙে যেতে পারে এবং সংক্রমণের ঝুঁকিও বাড়ে।
পায়ের পেশিতে ক্র্যাম্প
হঠাৎ পায়ের পেশিতে টান ধরা, পায়ের পাতায় জ্বালাভাব বা আঙুল ফুলে যাওয়া—এসব লক্ষণও স্নায়ু ও রক্তপ্রবাহজনিত সমস্যার ইঙ্গিত দেয়।
হাত-পা অস্বাভাবিক ঠান্ডা হয়ে যাওয়া
ঋতু নির্বিশেষে রাতে হাত ও পা ঠান্ডা হয়ে যাওয়া রক্ত সঞ্চালনে সমস্যা নির্দেশ করতে পারে, যা উচ্চ কোলেস্টেরলের সঙ্গে সম্পর্কিত।
জীবনযাপনে পরিবর্তনের পরামর্শ
বিশেষজ্ঞরা বলছেন, এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে রক্ত পরীক্ষা করানো উচিত। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ গ্রহণের পাশাপাশি জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে।
ধূমপান ও মদ্যপান পরিহার, নিয়মিত শরীরচর্চা, তেল-চর্বিযুক্ত খাবার কম খাওয়া এবং শাকসবজি ও ফলমূল বেশি গ্রহণ—এসব অভ্যাস কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সহায়ক। এছাড়া অতিরিক্ত মিষ্টিজাতীয় খাবার এড়িয়ে চলারও পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সচেতনতা ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষাই পারে কোলেস্টেরলজনিত জটিলতা থেকে সুরক্ষা দিতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


