Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ওয়াজ মাহফিল করেন, পাশাপাশি নাটকও করতে দেন: সৈয়দ জামিল
জাতীয়

ওয়াজ মাহফিল করেন, পাশাপাশি নাটকও করতে দেন: সৈয়দ জামিল

By Saiful Islamসেপ্টেম্বর 13, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : এবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ জামিল আহমেদ। গত মঙ্গলবার একাডেমিতে যোগদান করার পর দুপুরে জাতীয় চিত্রশালা মিলনায়তনে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। সেখানে জানান, শিল্পকলা একাডেমিতে যদি ওয়াজ মাহফিল করতে চান করতে পারবেন পাশাপাশি নাটকও করতে দিতে হবে।

Jamil

Advertisement

এদিকে সৈয়দ জামিল আহমেদ বলেন, শিল্পকলা একাডেমিতে যদি সারা মাস কোরআন তেলাওয়াত করতে চান করেন। কোরআন তেলাওয়াত করে যদি শৈল্পিক উৎকর্ষ বিকাশ করছেন তো করেন। কিন্তু পাশাপাশি কেউ যদি হিন্দু ধর্মের মতো চিন্তা করে তারও তো জায়গা আছে। এটুকু নিশ্চয়তা দিচ্ছি আমার ব্যক্তিগত মতামতের উপর কোন কিছু নির্ভর করবে না। প্রতিটা জেলার মানুষরা শিল্পকলাতে যা দেখতে চায় সেগুলো উপস্থাপন করা হবে।

এরপর তিনি আরও বলেন, ‘আপনাদের মতো করে বিবেচনা করে এই জায়গাটার (শিল্পকলা) প্রসার করেন। শিল্পকলা একাডেমিতে ওয়াজ মাহফিল করতে চাইছেন করেন, আমিও তাহলে চাইবো তার পাশাপাশি নাটকও করতে দেন। এরকম ইনক্লুসিভ সোসাইটি সবাই মিলে সব ধরনের মত প্রকাশ করবে এখানে। আমার একক ব্যক্তিগত চিন্তা যাবে না। সবার চিন্তা হতে হবে, অডিটোরিয়ামে মানুষ যেন শিল্প বান্ধব হয়।’

শিল্পকলায় বাজেট নির্ধারণের বিষয়ে তার মহাপরিচালকের ভাষ্য, ‘শিল্পকলার ১০০ কোটি টাকা বাজেটের মধ্যে ৬৮ কোটি টাকা উন্নয়নের জন্য, বাকিটা হচ্ছে সবার জন্য বেতন ভাতা এখানে দেওয়ার জন্য। এই ৬৮ কোটি টাকা থেকে কত টাকা যাবে জেলায়, কত টাকা থাকবে ঢাকায়, প্রত্যেকটা বিভাগ কত পাবে। আমাদের আরও বেশি টাকা বরাদ্দ দেন যেন জেলা পর্যায়ে কাজ করতে পারি। অনেক টাকা লাগে এখানে। আমি আপ্রাণ চেষ্টা করে যাবো।’

তিনি জানান, আরও বেশি টাকা বরাদ্দ দিতে হবে যেন জেলা পর্যায়ে কাজ করা যায়, এখানে অনেক টাকা লাগে। এ টাকা জনগণের আমানত এখানে জবাবদিহিতা থাকতে হবে। চাইলেই ইচ্ছে মতো খরচ করা যাবেনা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa