জাতীয় সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে জামায়াত নিজেদের চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় সংসদীয় কমিটির সভা শেষে তিনি গণমাধ্যমে ব্রিফিংয়ে এ তথ্য জানান। জাতীয় সংসদ ভবনের পশ্চিম ব্লকের ৯ম তলায় বিরোধীদলীয় সভাকক্ষে জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংসদে জুলাই সনদ নিয়ে আলোচনার পর ডেপুটি স্পিকারের বিষয়ে আমাদের চূড়ান্ত অবস্থান জানানো হবে। আপাতত সরকারের প্রস্তাব নাকচ।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এদিকে, বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানিয়েছেন, তারা বর্তমান সংসদকে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে দেখতে চান। জুলাই সনদ বাস্তবায়নে সরকারের ভূমিকা কী হবে, তার ওপর বিরোধী দলের অবস্থান নির্ভর করবে বলেও তিনি উল্লেখ করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


