Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home লাইফস্টাইল জিহ্বার রঙ দেখে বুঝে নিন আপনি কোন রোগে আক্রান্ত!
লাইফস্টাইল স্বাস্থ্য

জিহ্বার রঙ দেখে বুঝে নিন আপনি কোন রোগে আক্রান্ত!

By Shamim Rezaজানুয়ারি 9, 20262 Mins Read

আপনার শরীরে গোপনে কোনও কঠিন রোগ বাসা বাঁধছে না তো? বলে দিতে পারে আপনার জিভ। জিহ্বা বা জিভের রঙ, আপনার স্বাস্থ্য সম্পর্কে অনেক ধারণা দিতে পারে। জিভের সামান্য পরিবর্তনও অনেক কিছুর ইঙ্গিত দেয়। প্রাথমিকভাবে চিকিৎসকরাও রোগীর জিহ্বার রঙ ও আকার দেখে রোগ নির্ণয় করেন, শারীরিক সমস্যা সম্পর্কে জানার চেষ্টা করেন।

Tung

Advertisement

আমরা অনেকেই জিভের দিকে সঠিক নজর দিই না। প্রতিদিন জিভ পরিষ্কার রাখলে অনেক রোগের হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তাই রোজ দাঁত মাজার সময়ই ভালো করে জিভ পরিষ্কার করুন। দাঁত ব্রাশ বা জিভ পরিষ্কার করার সময় আপনি নিজেই আপনার জিভ পরীক্ষা করে জানতে পারেন যে, আপনার মধ্যে কোনও রোগ বাসা বাঁধছে কিনা!

তাহলে জেনে নিন কোন রঙের জিভ, কোন কোন রোগের ইঙ্গিত দেয়।

স্বাভাবিক জিভ

সাধারণত স্বাস্থ্যকর জিভের রঙ হালকা গোলাপী হয়। আপনার জিভের রঙ যদি হালকা গোলাপী রঙের হয় এবং জিভের ওপর যদি পাতলা সাদা একটি আস্তরণ থাকে, তাহলে সেটা স্বাভাবিক।

সাদা জিভ

যদি আপনার জিহ্বা সাদা রঙের হয়, তবে খুব সম্ভবত এটি ডিহাইড্রেশান এবং খারাপ ওরাল হাইজিনের সঙ্কেত। তবে পনিরের মতো জিভের মধ্যে সাদা স্তর পড়লে, এটি লিউকোপ্লাকিয়ার মতো রোগের লক্ষণ হতে পারে। যার সাধারণ কারণ হল ধূমপান। এছাড়াও, সাদা জিহ্বা ফ্লু-এর দিকেও ইঙ্গিত দিতে পারে।

ফ্যাকাশে জিভ

ফ্যাকাশে বর্ণের জিহ্বা শরীরে পুষ্টির ঘাটতির দিকে নির্দেশ করতে পারে, যা আপনার ডায়েট পরিবর্তন করে সহজেই ঠিক করা যেতে পারে।

হলুদ জিভ

আপনার হজমে যদি সমস্যা হয় অথবা লিভার-পেটের কোন সমস্যা থাকে, তাহলে জিভ হলদেটে দেখাতে পারে।

বাদামি জিভ

যদি আপনি অতিরিক্ত ক্যাফেইন সেবন করেন, তবে আপনার জিহ্বা বাদামি হয়ে থাকতে পারে। এছাড়া, ধূমপান করলেও জিহ্বা বাদামি রঙের হতে পারে। দীর্ঘস্থায়ী ধূমপায়ীদের জিহ্বায় স্থায়ীভাবে বাদামি আস্তরণ থাকতে পারে।

কালো জিভ

চেইন স্মোকারদের জিভের রঙ সাধারণত কালো হয়। আপনার জিহ্বায় যদি কোনও ব্যাকটিরিয়া গড়ে ওঠে, তবে এটি কালো এবং লোমশ প্রকৃতির হতে পারে।

লাল জিভ

শরীরে ফলিক অ্যাসিড অথবা ভিটামিন বি-১২ এর অভাব থাকলে জিহ্বা অস্বাভাবিকভাবে লাল হতে পারে। আপনি যদি খুব কাছ থেকে লক্ষ্য করেন, তাহলে জিহ্বায় মানচিত্রের মতো প্যাটার্নে লালচে দাগগুলি দেখতে পাবেন। একে জিওগ্রাফিক টাং বা ভৌগোলিক জিহ্বা বলা হয়।

নীল জিভ

নীল এবং বেগুনি রঙের জিহ্বা হৃদপিণ্ডের সমস্যার দিকে নির্দেশ করে। হয়তো আপনার হার্ট রক্ত সঠিকভাবে পাম্প করছে না বা আপনার রক্তে অক্সিজেনের অভাব রয়েছে।

এমপিও শিক্ষকদের ডিসেম্বরের বেতনের জিও জারি

তাই আপনার জিহ্বা ও দাঁত ভালোভাবে ব্রাশ করুন এবং পরিষ্কার রাখুন, যাতে মুখে কোনও ব্যাকটিরিয়া না থাকে। জিভ পরিষ্কার করতে প্রতিদিন জিভের স্ক্র্যাপার ব্যবহার করুন।

সূত্র: বোল্ডস্কাই

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মাথাব্যথা

সকালে মাথাব্যথা হলে অবহেলা নয়, হতে পারে গুরুতর সংকেত

জুন 9, 2026
মুখে ঘা হয় কেন

মুখে ঘা হয় কেন, এটি কি কোনো ভয়াবহ রোগের ইঙ্গিত? চিকিৎসকের পরামর্শ

জুন 8, 2026
মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে

মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে? দ্রুত কমাবেন যেভাবে

জুন 7, 2026
Latest News
মাথাব্যথা

সকালে মাথাব্যথা হলে অবহেলা নয়, হতে পারে গুরুতর সংকেত

মুখে ঘা হয় কেন

মুখে ঘা হয় কেন, এটি কি কোনো ভয়াবহ রোগের ইঙ্গিত? চিকিৎসকের পরামর্শ

মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে

মাংস খেয়ে ভুঁড়ি বেড়েছে? দ্রুত কমাবেন যেভাবে

সুস্থ

প্রচণ্ড গরমে সুস্থ থাকতে খাবেন যেসব প্রাকৃতিক খাবার

লিচু

বাজার থেকে টাটকা লিচু চেনার ৭টি কার্যকর নিয়ম

আম

নিয়মিত আম খেলে শরীরের যে উপকারগুলো পাওয়া যায়

আমলকী

সুপারফুড হিসেবে আমলকী কেন এত জনপ্রিয়

নবজাতক

গরমে নবজাতকের যত্নে গুরুত্বপূর্ণ টিপস ও সতর্কতা

কাঁচা হলুদ খেলে কী হয়? জেনে নিন অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা

গোসল

গোসলের পানিতে লবণ ব্যবহারের আশ্চর্য উপকারিতা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa