Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যেসব বিভাগে কমে গেছে পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হার
জাতীয়

যেসব বিভাগে কমে গেছে পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হার

By Saiful Islamডিসেম্বর 11, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক : দেশের তিনটি বিভাগের পল্লি এলাকায় পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হার কমে গেছে। বিভাগ তিনটি হলো বরিশাল, ময়মনসিংহ ও রংপুর।

জনসংখ্যা

Advertisement

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সবশেষ (ষষ্ঠ) জনশুমারি ও গৃহগণনার চূড়ান্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। গত ২৮ নভেম্বর জাতীয় এই প্রতিবেদন (ভলিউম ১) প্রকাশ করে বিবিএস।

বিবিএসের তথ্য পর্যালোচনায় দেখা যায়, ২০১১ খ্রিষ্টাব্দের শুমারি (পঞ্চম) থেকে বরিশাল বিভাগে পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হার কমছে। এবারের শুমারিতেও এই হার কম। এই তালিকায় নতুন করে যোগ হয়েছে ময়মনসিংহ ও রংপুর বিভাগের নাম। এই তিন বিভাগেই পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক।

বিবিএসের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলছেন, বিভাগ তিনটিতে মূলত তিন কারণে পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হার কমছে। প্রথমত, এই তিন বিভাগে পুরুষের অভ্যন্তরীণ অভিবাসী হওয়ার হার বেশি। দ্বিতীয়ত, নারীর তুলনায় পুরুষের মৃত্যুহার বেশি। তৃতীয়ত, ছেলেসন্তানের তুলনায় মেয়েসন্তানের জন্মের হার বেশি।

এবারের জনশুমারির তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগে নারীর সংখ্যা ৪৬ লাখ ৬০ হাজার ১৬৩ জন। পুরুষ ৪৪ লাখ ৩৯ হাজার ৬১৬ জন।

ময়মনসিংহ বিভাগে নারীর সংখ্যা ৬২ লাখ ৩৬ হাজার ৫৫৭ জন। পুরুষ ৫৯ লাখ ৮৮ হাজার ২৩৩ জন।

রংপুর বিভাগে নারীর সংখ্যা ৮৮ লাখ ৭৮ হাজার ৮৯৫ জন। পুরুষ ৮৭ লাখ ৩১ হাজার ৪১৫ জন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, একক কোনো কারণে এই তিন বিভাগে পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হার কম, এটা বলা ঠিক হবে না। তিনটি বিভাগে কর্মসংস্থান হওয়ার মতো শিল্পাঞ্চল গড়ে ওঠেনি। এসব এলাকায় দারিদ্র্যের হার তুলনামূলক বেশি। এ কারণে পুরুষের অভ্যন্তরীণ অভিবাসী হওয়ার প্রবণতা বেশি। পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হার কম হওয়ার এটি একটি কারণ হতে পারে। ছেলেসন্তান জন্মের হার কম, এটিও একটি কারণ হতে পারে। এর বাইরে নারীর তুলনায় পুরুষের মৃত্যুহার বেশি—এটি একটি কারণ হতে পারে। এসব কারণে এই তিন বিভাগে পুরুষ জনসংখ্যা বৃদ্ধির হার কম হতে পারে।

বিবিএসের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, বরিশাল বিভাগের মানুষ নিজ এলাকায় বসবাস করে সবচেয়ে কম। সেখানকার ৭৮ শতাংশ মানুষ নিজ বিভাগে অবস্থান করছে। একই বিভাগের সবচেয়ে বেশি, প্রায় ১৯ ভাগ মানুষ ঢাকায় অবস্থান করছে।

অন্যদিকে, সিলেট বিভাগের মানুষ নিজ বিভাগে সবচেয়ে বেশি বসবাস করে। এখানকার ৯৬ শতাংশ মানুষই নিজ বিভাগে বসবাস করছে। মাত্র ৪ শতাংশ মানুষ ঢাকায় অবস্থান করছে।

গত বছরের ১৫ থেকে ২১ জুন দেশজুড়ে ষষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হয়। চূড়ান্ত প্রতিবেদনে দেখা যায়, দেশে এখন মোট জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ। এর মধ্যে নারী ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার (৫০.৪৬ শতাংশ)। পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার (৪৯.৫৪ শতাংশ)। অর্থাৎ জাতীয়ভাবে দেশে এখন পুরুষের তুলনায় নারী প্রায় ১৬ লাখ বেশি।

অভ্যন্তরীণ অভিবাসীর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্সেস বিভাগের অধ্যাপক মোহাম্মদ মঈনুল ইসলাম বলেন, ঢাকার বাইরে অন্য এলাকায় এখনো ভারী শিল্পকারখানা গড়ে ওঠেনি। সে কারণে মানুষ এখনো ঢাকামুখী হচ্ছে।

সবশেষ জনশুমারিতে দেখা যায়, জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ এলাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। এ এলাকায় প্রতি বর্গকিলোমিটারে ৩৯ হাজার ৪০৬ জন বসবাস করে। জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম রংপুর সিটি করপোরেশন এলাকায়। সেখানে প্রতি বর্গকিলোমিটারে বসবাস করে ৩ হাজার ৪৪৫ জন।

প্রতিবন্ধীর ব্যক্তির হার খুলনায় বেশি
জনশুমারির তথ্য অনুযায়ী, দেশে এখন প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ২২ লাখ ৬৫ হাজার ২০১ জন, যা মোট জনগোষ্ঠীর ১ দশমিক ৩৭ ভাগ। দেশে সবচেয়ে বেশি প্রতিবন্ধী ব্যক্তির হার খুলনায়, ১ দশমিক ৭১ ভাগ। ঢাকায় সর্বনিম্ন ১ দশমিক শূন্য ৪ ভাগ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa