Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মেসি-রোনালদো বিতর্কে ঘি ঢাললো ফিফা
খেলাধুলা ফুটবল

মেসি-রোনালদো বিতর্কে ঘি ঢাললো ফিফা

By Shamim RezaDecember 23, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : সর্বকালের সেরা ফুটবলার কে? এ নিয়ে লড়াই চলেছে দীর্ঘ কয়েক দশক ধরে। লড়াইতে একদিকে যেমন রয়েছেন লিওনেল মেসির ভক্তরা, অন্যদিকে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদোর সমর্থকরা।

মেসি-রোনালদো

Advertisement

কাতার বিশ্বকাপের ট্রফি লিওনেল মেসি এবং আর্জেন্টিনা জেতার পর অনেক বিশেষজ্ঞর মতে, সেই বিতর্কের অবসান ঘটেছে।

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো ও তার দল পর্তুগালকে। অন্যদিকে ফাইনালে খেলে বিশ্বকাপের ট্রফি জিততে সমর্থ হয়েছেন লিওনেল মেসি ও তার দল আর্জেন্টিনা। মেসির হাত ধরেই ৩৬ বছর পর বিশ্বকাপের ট্রফি খরা কেটেছে আর্জেন্টিনার।

এই দুই তারকাই নিজ নিজ মহাদেশের শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দিয়েছিলেন নিজ নিজ দেশকে। ফলে বিশ্বকাপের ট্রফি জয়কেই কার্যত মানদণ্ড হিসেবে ধরা হয়েছিলো এই বিতর্কের অবসান ঘটাতে।

তাইতো, কাতার বিশ্বকাপ ছিল দুই তারকার কাছেই তাদের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। মেসি বিশ্বকাপের ট্রফি জয়ের পরেও এই দুই তারকার ভক্তদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এখনও চলছে শ্রেষ্ঠত্বের লড়াই।

তবে বিতর্কে এবার জড়িয়ে গেল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার নামও।

মেসি ও রোনালদোর মধ্যে কে সেরা ফুটবলার, তা নিয়ে বিতর্ক চলছে বছরের পর বছর ধরে। সেই বিতর্কের অবসান ঘটাতে গিয়ে উল্টে তা আরও বাড়িয়ে দিয়েছে ফিফা। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পর এই বিতর্ক নিয়ে টুইট করেও তা ডিলিট করে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরে ফিফা একটি টুইট করে। সেখানে বিশ্বকাপ হাতে মেসির একটি ছবি দেয় তারা। ক্যাপশনে লেখা, ‘‘সর্বকালের সেরা (গ্রেটেস্ট অফ অল টাইম বা GOAT) বিতর্কের অবসান। ফুটবলের সেরা ট্রফিটা এবার ওর ঝুলিতে। উত্তরাধিকার সম্পূর্ণ হয়েছে। আর্জেন্টিনা নিজেদের তৃতীয় বিশ্বকাপ জিতেছে। মেসি বিশ্বকাপের সেরা ফুটবলার।’’

ফিফার এই টুইটেই পরিষ্কার ছিলো, যেহেতু মেসি ও রোনালদো ক্লাবের হয়ে প্রায় সব ট্রফিই জিতেছেন, তাই তাদের মধ্যে কে সেরা- সেটা বিচার করার একমাত্র মাধ্যম বিশ্বকাপ। রোনালদোর হাতে বিশ্বকাপ নেই। কিন্তু মেসি বিশ্বকাপ জিতেছেন। বিশ্বকাপ জিতে রোনালদোকে টেক্কা দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার।

সেই স্বীকৃতিই মূলত দিয়েছিলো ফিফা। কিন্তু সেই টুইট করার পরেই তা মুছে ফেলে ফিফা। একবার পক্ষ নেওয়ার পরে আবার টুইট মুছে দেওয়াতেই শুরু হয়েছে বিতর্ক।

৫০ বছর বয়সেও চরম বোল্ড লুকে সাহসী কাজল, ভাইরাল ছবি

তবে কী মেসি-রোনালদোকে নিয়ে চলা বিতর্ক জিইয়ে রাখতে চাইছে ফিফা! সেই কারণে কোনো পক্ষ নিতে চাইছে না তারা। তা না হলে টুইট করে আবার কেন তা মুছে দিলো ফিফা?

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বিশ্বকাপ

বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, আশাবাদ আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

June 27, 2026
সেনেগাল

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে নকআউটের আশা বাঁচাল সেনেগাল

June 27, 2026
ফ্রান্স

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

June 27, 2026

Latest News

বিশ্বকাপ

বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, আশাবাদ আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

সেনেগাল

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে নকআউটের আশা বাঁচাল সেনেগাল

ফ্রান্স

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

গোলাপি

বিশ্বকাপে কেন ফুটবলারদের পায়ে গোলাপি বুটের ছড়াছড়ি?

সুইডেন

ড্রয়ের পর বিদায় ভেবে কান্না, পরে জানলেন নকআউটে সুইডেন

বিতর্ক

বিশ্বকাপে ইরান-মিশর ম্যাচের আগে বাড়ছে বিতর্ক

red

বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক লাল কার্ড দেখেছে ব্রাজিল

Cup

মার্কিন মুলুকে ফুটবলের জয়, গ্রুপ পর্বেই বিশ্বকাপের ইতিহাসে রেকর্ড দর্শক

রাফিনিয়া

দেউলিয়ার পথে রাফিনিয়া, ঘটনা কী

fifa

দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলসহ ৪ ম্যাচের সূচি চূড়ান্ত

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa