Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি মহাকাশের সবচেয়ে বিরল বিস্ফোরণ এলএফবিওটি নিয়ে চাঞ্চল্যকর তথ্য
বিজ্ঞান ও প্রযুক্তি

মহাকাশের সবচেয়ে বিরল বিস্ফোরণ এলএফবিওটি নিয়ে চাঞ্চল্যকর তথ্য

By Mynul Islam NadimMay 29, 20262 Mins Read

মহাকাশের গভীরে দীর্ঘদিন ধরে দেখা যাওয়া রহস্যময় নীল আলোর ঝলকের পেছনে নতুন ব্যাখ্যা দিয়েছেন বিজ্ঞানীরা। প্রায় এক দশক ধরে এই অদ্ভুত আলোর উৎস সম্পর্কে গবেষণা চলছে। সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে, এই বিরল ঘটনা সম্ভবত কৃষ্ণগহ্বর বা নিউট্রন তারার সঙ্গে এক বিশেষ ধরনের বিশাল নক্ষত্রের সহিংস সংঘর্ষের ফল। এই ঘটনাকে ‘লুমিনাস ফাস্ট ব্লু অপটিক্যাল ট্রানজিয়েন্ট’ (এলএফবিওটি) নামে চিহ্নিত করা হয়।

বিরল

এখন পর্যন্ত মাত্র ১৪টি এমন ঘটনা শনাক্ত করা গেছে, যা মহাবিশ্বের সবচেয়ে বিরল বিস্ফোরণগুলোর মধ্যে অন্যতম। সাধারণ মহাজাগতিক বিস্ফোরণের তুলনায় এগুলো অনেক দ্রুত ঘটে এবং প্রায় ১০০ গুণ পর্যন্ত বেশি উজ্জ্বল হতে পারে। কয়েক দিনের মধ্যেই সর্বোচ্চ উজ্জ্বলতায় পৌঁছে দ্রুত মিলিয়ে যায়, যেখানে অন্যান্য বিস্ফোরণ সপ্তাহ বা মাসজুড়ে স্থায়ী থাকে।

হার্ভার্ড ও স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গবেষক ড. আনিয়া নিউগেন্ট জানান, এই আলোগুলো সবসময় নীল রঙের হয়, যা ইঙ্গিত করে এগুলো অত্যন্ত উচ্চ তাপমাত্রায় সৃষ্টি হয়।

Advertisement

গবেষকরা যেসব ছায়াপথে এই ঘটনা ঘটেছে, সেগুলোর গঠন, নক্ষত্র সৃষ্টির হার এবং ধাতব উপাদান বিশ্লেষণ করেছেন। তাদের মতে, ‘উলফ-রায়েট’ নামে পরিচিত হাইড্রোজেনবিহীন বিশাল নক্ষত্রের সঙ্গে কৃষ্ণগহ্বর বা নিউট্রন তারার সংঘর্ষেই এই বিস্ফোরণ ঘটতে পারে।

এই প্রক্রিয়ায় প্রথমে একটি বিশাল নক্ষত্র ধসে পড়ে সুপারনোভা বিস্ফোরণের মাধ্যমে কৃষ্ণগহ্বর বা নিউট্রন তারায় পরিণত হয়। এরপর দীর্ঘ সময় ধরে সেই ঘন বস্তুটি সঙ্গী নক্ষত্রের ভেতরে প্রবেশ করে এবং প্রচণ্ড মহাকর্ষীয় শক্তি মুক্ত করে। এর ফলে তীব্র গ্যাসপ্রবাহ ও জেট তৈরি হয়, যা আশপাশের পদার্থে আঘাত করে অত্যন্ত উজ্জ্বল ও উত্তপ্ত নীল আলো সৃষ্টি করে।

বিজ্ঞানীরা মনে করছেন, এটি মহাবিশ্বের অন্যতম রহস্যময় ঘটনার একটি সম্ভাব্য ব্যাখ্যা। তবে এই তত্ত্ব নিশ্চিত করতে আরও পর্যবেক্ষণ ও গবেষণা প্রয়োজন।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
বিরল
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
ফেসবুক

ফেসবুক, ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে?

July 12, 2026
Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

July 8, 2026
ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

July 4, 2026

Latest News

ফেসবুক

ফেসবুক, ইউটিউব কেন অফিস করে না বাংলাদেশে?

Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

টেলিস্কোপ

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

চাঁদে ফুটবল

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

মহাকাশে যাওয়া নভোচারী

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই

স্যামসাং

ফুটবলপ্রেমীদের জন্য চমক, ৯৮ ইঞ্চির টেলিভিশন আনল স্যামসাং

টেলিস্কোপ

পৃথিবীর দিকে ধেয়ে আসা টেলিস্কোপ সরাতে মহাকাশে ৩ কোটি ডলারের মিশনে নাসা

কার্ড

কার্ড না হারিয়েও ব্যাংক অ্যাকাউন্ট খালি? জানুন প্রতারকদের নতুন কৌশল

গাড়ির কাচ

বর্ষায় গাড়ির কাচে কুয়াশা জমলে কী করবেন? কয়েক সেকেন্ডেই মিলবে সমাধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa