Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home লাইফস্টাইল নীরবে শরীরে ছড়াচ্ছে ক্যানসার, সকালে এই একটি লক্ষণ দেখা দিলেই সতর্ক হোন
লাইফস্টাইল স্বাস্থ্য

নীরবে শরীরে ছড়াচ্ছে ক্যানসার, সকালে এই একটি লক্ষণ দেখা দিলেই সতর্ক হোন

By Rithe RoseJanuary 27, 20263 Mins Read

ক্যানসার একটি মারণ রোগ, যার লক্ষণ সাধারণত শুরুতে বোঝাই যায় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)-এর তথ্য অনুযায়ী, ক্যানসার এখন বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। সংস্থাটি জানায়, ২০২০ সালে ক্যানসারে প্রায় ১ কোটি মানুষের মৃত্যু হয়, যা প্রতি ছয়টি মৃত্যুর মধ্যে একটি। সবচেয়ে বেশি দেখা যায় স্তন, ফুসফুস, কোলন, রেকটাম ও প্রোস্টেট ক্যানসার।

Cancer

Advertisement

বিশেষজ্ঞরা বলছেন, শরীরে কিছু সাধারণ লক্ষণই হতে পারে ক্যানসারের পূর্বাভাস। এর মধ্যে একটি হলো সকালে ঘুম থেকে উঠেই নিরবচ্ছিন্ন কাশি।

অনেকেই সকালে ঘুম থেকে উঠেই কাশি দেন, এটিকে আমরা সাধারণত তেমন গুরুত্ব দিই না। কিন্তু এই অভ্যাস যদি দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলতে থাকে, বিশেষ করে আপনি যদি ধূমপায়ী হন, তাহলে বিষয়টি অবহেলা করা বিপজ্জনক হতে পারে।

এক সাক্ষাৎকারে যুক্তরাজ্যের ফার্মাসিস্ট আব্বাস কানানি বলেন,‘ধূমপায়ীরা প্রায়ই সকালে কাশিতে ভোগেন। তবে যদি এই কাশি দুই সপ্তাহেরও বেশি স্থায়ী হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। কারণ, এটি ক্যানসারের প্রাথমিক ইঙ্গিত হতে পারে।’

একইভাবে, ঘুম থেকে উঠেই গলা ব্যথা বা জ্বালাপোড়া যদি দুই সপ্তাহ ধরে থাকে এবং উন্নতির কোনো লক্ষণ না দেখা যায়, সেটিও হতে পারে শরীরে বড় কোনো সমস্যার ইঙ্গিত।

কীভাবে শরীরে জন্ম নেয় ক্যানসার

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ব্যাখ্যা অনুযায়ী, ক্যানসার তখনই হয় যখন শরীরের স্বাভাবিক কোষগুলো হঠাৎ অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে টিউমার কোষে রূপ নেয়। এই কোষগুলো ধীরে ধীরে প্রি-ক্যানসারাস অবস্থা থেকে ম্যালিগন্যান্ট টিউমারে রূপ নেয়, যা ছড়িয়ে পড়ে শরীরের বিভিন্ন অঙ্গে।

ক্যানসারের উৎস হতে পারে তিন ধরনের কার্সিনোজেন থেকে

১. শারীরিক কার্সিনোজেন : অতিবেগুনি রশ্মি বা আয়নিত বিকিরণ

২. রাসায়নিক কার্সিনোজেন : তামাকের ধোঁয়া, অ্যাসবেস্টস, মদ্যপান, খাদ্যে থাকা আফ্লাটক্সিন ও পানিতে থাকা আর্সেনিক

৩. জৈব কার্সিনোজেন : নির্দিষ্ট ভাইরাস, ব্যাকটেরিয়া ও পরজীবী

ক্যানসারের ঝুঁকি বাড়ায় যেসব কারণ

ডব্লিউএইচও বলছে, ধূমপান, অতিরিক্ত মদ্যপান, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শরীরচর্চার অভাব এবং বায়ুদূষণ ক্যানসারের বড় ঝুঁকির কারণ। এ ছাড়া দীর্ঘস্থায়ী কিছু সংক্রমণও ক্যানসারের দিকে ধাবিত করতে পারে।

২০১৮ সালে বিশ্বজুড়ে শনাক্ত ক্যানসারের প্রায় ১৩ শতাংশ ছিল সংক্রমণজনিত। এর মধ্যে আছে হেলিকোব্যাক্টর পাইলরি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV), হেপাটাইটিস বি ও সি ভাইরাস এবং এপস্টেইন-বার ভাইরাস।

কীভাবে ক্যানসার প্রতিরোধ করা যায়

বিশেষজ্ঞদের মতে,জীবনধারায় কিছু সহজ পরিবর্তন এনে ক্যানসারের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব —

১. ধূমপান ও মদ্যপান সম্পূর্ণভাবে ত্যাগ করা

২. স্বাস্থ্যসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলা

৩. নিয়মিত শরীরচর্চা করা

৪. সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে নিজেকে সুরক্ষিত রাখা

৫. হেপাটাইটিস বি ও এইচপিভি টিকার মাধ্যমে সংক্রমণ প্রতিরোধ করা

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

সতর্কতা

সকালে ঘুম থেকে উঠেই দীর্ঘস্থায়ী কাশি বা গলার জ্বালাপোড়া কেবল সাধারণ ঠান্ডা নয়, কখনো কখনো এটি শরীরে ক্যানসারের নীরব ইঙ্গিতও হতে পারে। তাই এই লক্ষণ দীর্ঘদিন ধরে টিকে থাকলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Rithe Rose
  • Website
  • X (Twitter)
  • Instagram

Rithe Rose serves as a Sub Editor at the iNews Desk, supporting daily news operations with a strong focus on accuracy, clarity, and editorial consistency. In this role, Rithe edits and refines news copy, verifies facts, sharpens headlines, and ensures stories align with newsroom standards and ethical guidelines. With a keen eye for detail and deadlines, Rithe collaborates closely with reporters and editors to maintain quality control across breaking and developing stories, helping deliver timely and reliable news to readers.

Related Posts
পায়ে ঝিঁঝিঁ

ঘন ঘন পায়ে ঝিঁঝিঁ ধরছে? খেতে পারেন এই ৪ শুকনো ফল

July 3, 2026
লটকন

বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা

July 2, 2026
work-place

অফিসে কাজের কৃতিত্ব অন্য কেউ নিলে যা করবেন

July 2, 2026

Latest News

পায়ে ঝিঁঝিঁ

ঘন ঘন পায়ে ঝিঁঝিঁ ধরছে? খেতে পারেন এই ৪ শুকনো ফল

লটকন

বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা

work-place

অফিসে কাজের কৃতিত্ব অন্য কেউ নিলে যা করবেন

মস্তিষ্ক

ভারত ভ্রমণে গিয়ে মস্তিষ্কে ৩৮টি পরজীবী নিয়ে ফিরলেন নারী

ডিম প্রতিদিন

ডিম প্রতিদিন খাওয়া ভালো না খারাপ, খেলে কী হয়?

Actor

এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে

অভ্যাস

সকালের ১০ অভ্যাস বদলে দিতে পারে আপনার পুরো দিন

ভ্যাপসা

ভ্যাপসা গরমে বাড়তে পারে ৯ রোগের জটিলতা

Tea

টানা ৯০ দিন চা পান না করলে কী ঘটে শরীরে, জানালেন চিকিৎসক

টকদই

টকদই থেকে ঝাঁঝালো গন্ধ এলে কি খাওয়া নিরাপদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa