জুমবাংলা ডেস্ক : জীবনের একটা বড় সময় ধর্মীয় বই না পড়ে ‘বিরাট ভুল’ করেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। আজ রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অনুভূতির কথা জানান তিনি।

আসিফ নজরুল

Advertisement

আসিফ নজরুল বলেন, ‘আমার জীবনের একটা বড় সময় কেটেছে ধর্মীয় বই না পড়ে। এখন যখন পড়ি, বিশেষ করে আমাদের প্রিয় মহানবীর (সা.) জীবনী, মনে হয় কি বিরাট ভুল করেছি। উনি কি শুধু মহানবী ছিলেন? প্রায় ৭-৮টা উনার জীবনীগ্রন্থ পড়েছি। এর মধ্যে আছে ক্যারেন আর্মস্ট্রং, মার্টিন লিংস, আদিল সালাহির মতো স্বনামধন্য লেখকদের বই। উনার সম্পর্কে আগের চেয়ে অনেক বেশ জানি এখন।’

ফেসবুক পোস্টে আরও বলেন, ‘আমাদের মহানবী (সা.) শুধু শ্রেষ্ঠ নবী ছিলেন না। তিনি ছিলেন একজন অসাধারণ সময়নায়ক, রাষ্ট্রনায়ক এবং দলনেতা। তিনি যে রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন, তার মতো শান্তিময়, কল্যানকর ও মানবিক রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। উনার বিনয়, সততা, পরোপকার, দয়া ও ক্ষমাশীলতা ছিল তুলনাহীন।’

শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী নিয়ে বই লেখার ইচ্ছার কথা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বলেন, ‘আমাদের এক শ্রেনীর শিক্ষিত মানুষ উনার গুনগান শুনতে অস্বস্তি বোধ করেন। আরেক শ্রেনী না জেনে মন্তব্য করেন। আল্লাহ্-র কাছে শোকর করি, আমি দেরীতে হলেও মহানবী (সা.)উপর পড়াশোনা করছি। যদি আমার ভাগ্যে থাকে, কিশোর পাঠকদের উপযোগী করে উনার জীবনী রচনারও ইচ্ছে রাখি। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.