Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home লাইফস্টাইল মাত্র ৫ সেকেন্ডে মিলবে হার্ট ফেইলিউরের আগাম সতর্কবার্তা
লাইফস্টাইল স্বাস্থ্য

মাত্র ৫ সেকেন্ডে মিলবে হার্ট ফেইলিউরের আগাম সতর্কবার্তা

By Shamim Rezaফেব্রুয়ারি 4, 20263 Mins Read

হার্ট ফেল বা হার্ট ফেইলিউরের কথা শুনলেই অনেকের মনে ভয় কাজ করে। কিন্তু বাস্তবে এই সমস্যা অনেক সময় নীরবে শরীরে ঢুকে পড়ে। বয়স বাড়ছে, ক্লান্তি লাগছে এসব ভেবে আমরা প্রাথমিক লক্ষণগুলো এড়িয়ে যাই। অথচ শ্বাসকষ্ট, দ্রুত হৃদস্পন্দন কিংবা পা–গোড়ালি ফুলে যাওয়ার মতো উপসর্গ হতে পারে বড় বিপদের আগাম বার্তা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় এসেছে একটি সহজ পরীক্ষা ‘৫ সেকেন্ড লেগ টেস্ট’। বলা হচ্ছে, এটি নাকি হার্ট ফেইলিউরের প্রাথমিক ইঙ্গিত দিতে পারে। কিন্তু আসলে এই টেস্ট কী, আর কতটা গুরুত্ব দেওয়া উচিত?

Heart

Advertisement

হার্ট ফেইলিউর মানে এই নয় যে হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে। বরং হৃদ্‌যন্ত্র রক্ত পাম্প করার ক্ষমতা হারাতে শুরু করে। এর ফলে শরীরের বিভিন্ন অংশে তরল জমতে থাকে, বিশেষ করে পা, গোড়ালি ও পায়ের পাতায়। এই তরল জমে যাওয়াই হার্ট ফেইলিউরের অন্যতম প্রাথমিক ও সাধারণ লক্ষণ। মাধ্যাকর্ষণের কারণে দীর্ঘ সময় বসে বা দাঁড়িয়ে থাকলে এই ফোলা আরও স্পষ্ট হয়ে ওঠে।

এই ৫ সেকেন্ড লেগ টেস্ট কী

এটি একটি খুবই সহজ পরীক্ষা, যেটা আপনি নিজেই করতে পারবেন। এর যার মাধ্যমে পা বা গোড়ালিতে অস্বাভাবিক ফোলা আছে কি না তা বোঝার চেষ্টা করা হয়।

যেভাবে করবেন—
* আরাম করে বসুন বা শুয়ে পড়ুন
* একটি পা হৃদ্‌যন্ত্রের উচ্চতার ওপরে তুলে ধরুন
* প্রায় ৫ সেকেন্ড এভাবে রাখুন
* তারপর পা নামিয়ে লক্ষ্য করুন কী হচ্ছে

যদি পা নামানোর সঙ্গে সঙ্গে গোড়ালি বা পায়ের ফোলা দ্রুত ফিরে আসে, তাহলে সেটি শরীরে তরল জমার ইঙ্গিত হতে পারে। সুস্থ রক্ত সঞ্চালন থাকলে সাধারণত এই ফোলা দ্রুত ফিরে আসে না। আরেকটি পদ্ধতিতে বলা হয়, গোড়ালি বা শিনের ওপর আঙুল দিয়ে ৫ সেকেন্ড চাপ দিন। আঙুল তুলে নেয়ার পর যদি চামড়ায় গর্তের মতো দাগ থেকে যায়, একে বলা হয় ‘পিটিং ওডিমা’। এটি হার্ট বা কিডনির সমস্যার লক্ষণ হতে পারে।

কেন এই টেস্ট গুরুত্বপূর্ণ

হার্ট ফেইলিউরে হৃদ্‌যন্ত্র রক্ত ঠিকমতো সামনে পাঠাতে পারে না। ফলে রক্ত নিচের দিকে জমে যায় এবং শিরার ভেতরের চাপ বেড়ে গিয়ে তরল বাইরে বের হয়ে আসে। এতে পা ফুলে যায়। পা ওপরে তুললে সাময়িকভাবে সেই তরল আবার হৃদ্‌যন্ত্রের দিকে ফিরে যায়। কিন্তু হার্ট দুর্বল হলে পা নামানোর সঙ্গে সঙ্গেই তরল আবার নিচে নেমে আসে এই পরিবর্তনটাই ধরতে চায় ৫ সেকেন্ড লেগ টেস্ট। তবে এটা জানা দরকার যে, এই টেস্ট হার্ট ফেইলিউর নির্ণয় করে না। পা ফুলে যাওয়ার পেছনে আরও অনেক কারণ থাকতে পারে, যেমন—

* ভ্যারিকোজ ভেইন
* কিডনি বা লিভারের সমস্যা
* কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া
* দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকা
* তবে ফোলা যদি নিয়মিত হয় এবং দ্রুত ফিরে আসে, তাহলে সেটিকে অবহেলা করা ঠিক নয়।

যেসব লক্ষণগুলো একসঙ্গে থাকলে সতর্ক হবেন

৫ সেকেন্ড লেগ টেস্ট তখনই বেশি অর্থবহ হয়, যখন এর সঙ্গে নিচের লক্ষণগুলোও দেখা যায়—

* শুয়ে পড়লে বা অল্প পরিশ্রমে শ্বাসকষ্ট
* অস্বাভাবিক ক্লান্তি
* হঠাৎ ওজন বেড়ে যাওয়া
* দিনের শেষে পা বা গোড়ালি ফুলে যাওয়া
* রাতে কাশি বা শোঁ শোঁ শব্দে শ্বাস
* অল্প খেয়েই পেট ভরা লাগা

এই লক্ষণগুলোর একাধিক থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেয়া জরুরি।

হার্ট ফেইলিউর দীর্ঘমেয়াদি সমস্যা হলেও, সময়মতো ধরা পড়লে চিকিৎসার মাধ্যমে জীবনযাত্রা অনেকটাই স্বাভাবিক রাখা সম্ভব। আধুনিক চিকিৎসায় রোগীরা এখন আগের চেয়ে অনেক ভালো ও দীর্ঘ জীবন কাটাতে পারছেন। তাই শরীরের ছোট পরিবর্তনগুলো খেয়াল করাই হতে পারে বড় সুরক্ষা।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

পা ফুলে যাওয়া যদি নতুন হয়, ক্রমেই বাড়তে থাকে বা এর সঙ্গে শ্বাসকষ্ট, বুকব্যথা কিংবা হঠাৎ ওজন বৃদ্ধির মতো উপসর্গ থাকে তাহলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হন। হার্ট ফেইলিউর নির্ণয়ে চিকিৎসকেরা শারীরিক পরীক্ষা, রক্ত পরীক্ষা, হার্ট স্ক্যান ও এক্স-রের সাহায্য নেন। ঘরে বসে কোনও পরীক্ষা কখনোই এর বিকল্প হতে পারে না এটা মনে রাখতে হবে। কোনও শারীরিক সমস্যায় অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সূত্র: এনডিটিভি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
vitamin

কোন ভিটামিন বেশি খেলে কিডনিতে পাথর হয়?

জুন 13, 2026
গুলগুলা

ঘরেই বানান সুস্বাদু ‘গুলগুলা’ পিঠা, সহজ রেসিপি জেনে নিন

জুন 13, 2026
bajet

পরিবারের বাজেট সাজানোর ৮ ধাপ

জুন 13, 2026
Latest News
vitamin

কোন ভিটামিন বেশি খেলে কিডনিতে পাথর হয়?

গুলগুলা

ঘরেই বানান সুস্বাদু ‘গুলগুলা’ পিঠা, সহজ রেসিপি জেনে নিন

bajet

পরিবারের বাজেট সাজানোর ৮ ধাপ

গালি

গালি দিয়ে এত সুখ পাওয়া যায় কেন

বিশ্বকাপ

বিশ্বকাপ রাত জাগার পরও অফিসে ফিট থাকার সহজ টিপস

গরম

প্রচণ্ড গরমে শরীর ঠান্ডা রাখার সহজ ও কার্যকর উপায়

স্মুদি

গরমে স্বস্তি পেতে ঘরেই বানান ঠান্ডা আমের স্মুদি

Onto

অন্ত্রের স্বাস্থ্য নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

টোনিং

ত্বকের যত্নে টোনিং কেন গুরুত্বপূর্ণ: উজ্জ্বল ও মসৃণ ত্বকের চাবিকাঠি

প্রাকৃতিক

কলা প্রাকৃতিক নাকি কেমিক্যাল—চেনার সহজ গাইড

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa