Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home লাইফস্টাইল পানি পান করার পরেই প্রস্রাবের বেগ আসে? সমস্যা নাকি স্বাভাবিক
লাইফস্টাইল স্বাস্থ্য

পানি পান করার পরেই প্রস্রাবের বেগ আসে? সমস্যা নাকি স্বাভাবিক

By Shamim RezaFebruary 6, 20262 Mins Read

পানি পান করার কিছু সময় পরে প্রস্রাব হওয়া অনেক সময় স্বাভাবিক, বিশেষ করে যদি শরীর পানিশূন্য থাকে বা অল্প সময়ে বেশি পানি পান করা হয়। তবে অল্প পানি পান করার পরও যদি নিয়মিত ১০–১৫ মিনিট পরপর প্রস্রাবের বেগ আসে, তাহলে বিষয়টি পরীক্ষা করানো প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Pani Pan

Advertisement

ভারতের থানে অবস্থিত কিমস হাসপাতালের কনসালট্যান্ট ইউরোলজিস্ট ডা. আকিল খান বলেন, ‘‘ঘন ঘন প্রস্রাবের প্রবণতা কখনো কখনো মূত্রথলি বা মূত্রতন্ত্রের অস্বাভাবিক প্রতিক্রিয়ার ইঙ্গিত হতে পারে।’’

সম্ভাব্য কারণ

ঘন ঘন প্রস্রাবের একটি সাধারণ কারণ হলো ওভারঅ্যাকটিভ ব্লাডার—যেখানে মূত্রথলির পেশি প্রয়োজনের তুলনায় বেশি সংকুচিত হয়, ফলে থলি পূর্ণ না হলেও প্রস্রাবের তাগিদ অনুভূত হয়। এ ছাড়া আরও কিছু কারণ হতে পারে—মূত্রনালির সংক্রমণ (ইউটিআই), চা, কফি বা অ্যালকোহলের কারণে মূত্রথলির উত্তেজনা, অনিয়ন্ত্রিত রক্তে শর্করার মাত্রা, উদ্বেগ বা মানসিক চাপের কারণে মূত্রথলির সংবেদনশীলতা বৃদ্ধি এবং অল্প সময়ে অতিরিক্ত পানি পান করা।

বিশেষজ্ঞের মতে, ‘‘একসঙ্গে বেশি পানি পান করলে কিডনি দ্রুত অতিরিক্ত পানি ছেঁকে বের করে দেয়, ফলে অল্প সময়ের ব্যবধানে প্রস্রাবের বেগ বাড়ে। তাই সারাদিনে পানি ধীরে ধীরে ভাগ করে পান করলে এ সমস্যা কমতে পারে।’’

ঘন ঘন প্রস্রাবের সঙ্গে যদি নিচের উপসর্গগুলো দেখা যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত—

প্রস্রাবে জ্বালা বা ব্যথা

প্রস্রাবে রক্ত দেখা যাওয়া

তলপেটে অস্বস্তি বা ব্যথা

জ্বর

হঠাৎ তীব্র প্রস্রাবের চাপ

রাতে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যাওয়া

এসব উপসর্গ সংক্রমণ, ব্লাডারের প্রদাহ, পুরুষদের ক্ষেত্রে প্রোস্টেট সমস্যা বা ডায়াবেটিসের মতো বিপাকজনিত রোগের ইঙ্গিত হতে পারে।

বয়স ও মানসিক চাপের প্রভাব

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মূত্রথলির ধারণক্ষমতা ও নিয়ন্ত্রণে পরিবর্তন আসতে পারে। একইভাবে মানসিক চাপ বা উদ্বেগও মূত্রথলিকে বেশি সংবেদনশীল করে তোলে, এর ফলে প্রকৃতপক্ষে প্রস্রাবের পরিমাণ না বাড়লেও বারবার প্রস্রাবের বেগ অনুভূত হতে পারে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

কী করলে উপকার মিলতে পারে

দিনে কতটুকু এবং কী গতিতে পানি পান করছেন, তা নজরে রাখুন। চা, কফি ও কার্বোনেটেড পানীয় গ্রহণ কমান। নির্দিষ্ট সময় অন্তর প্রস্রাবের অভ্যাস গড়ে তুলুন। অযথা “সেফটি হিসেবে” বারবার বাথরুমে যাওয়া এড়িয়ে চলুন।

বিশেষজ্ঞদের মতে, পানি খাওয়ার পর ঘন ঘন প্রস্রাব হওয়া সবসময় রোগের লক্ষণ নয়। তবে সমস্যা যদি দীর্ঘদিন ধরে থাকে বা দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটায়, তাহলে দ্রুত পরীক্ষা করানোই সবচেয়ে ভালো সিদ্ধান্ত।

সূত্র: ইন্ডিয়া এক্সপ্রেস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Cancer

অতিরিক্ত বসে থাকা কি ক্যান্সারের ঝুঁকির প্রধান কারণ

July 5, 2026
পায়ে ঝিঁঝিঁ

ঘন ঘন পায়ে ঝিঁঝিঁ ধরছে? খেতে পারেন এই ৪ শুকনো ফল

July 3, 2026
লটকন

বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা

July 2, 2026

Latest News

Cancer

অতিরিক্ত বসে থাকা কি ক্যান্সারের ঝুঁকির প্রধান কারণ

পায়ে ঝিঁঝিঁ

ঘন ঘন পায়ে ঝিঁঝিঁ ধরছে? খেতে পারেন এই ৪ শুকনো ফল

লটকন

বর্ষার সুস্বাদু ফল লটকন, জানুন খাওয়ার নানাবিধ উপকারিতা

work-place

অফিসে কাজের কৃতিত্ব অন্য কেউ নিলে যা করবেন

মস্তিষ্ক

ভারত ভ্রমণে গিয়ে মস্তিষ্কে ৩৮টি পরজীবী নিয়ে ফিরলেন নারী

ডিম প্রতিদিন

ডিম প্রতিদিন খাওয়া ভালো না খারাপ, খেলে কী হয়?

Actor

এবার ‘ডেটিং অ্যাপ’ বিতর্কে জ্যাকি, রাকুলের সঙ্গে সংসার কি তবে ভাঙছে

অভ্যাস

সকালের ১০ অভ্যাস বদলে দিতে পারে আপনার পুরো দিন

ভ্যাপসা

ভ্যাপসা গরমে বাড়তে পারে ৯ রোগের জটিলতা

Tea

টানা ৯০ দিন চা পান না করলে কী ঘটে শরীরে, জানালেন চিকিৎসক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa