জুমবাংলা ডেস্ক: পুলিশের ২০২১ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) পদে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষাসহ কম্পিউটার দক্ষতা পরীক্ষায় উত্তীর্ণ ২ হাজার ৫৫০ জন প্রার্থীর বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষা আগামী ৯ মে থেকে ৯ জুন পর্যন্ত ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত হবে।

পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান বিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার এ তথ্য জানানো হয়।

Advertisement

পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। পরীক্ষার্থীকে লিখিত ও মনস্তত্ত্ব এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র, শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্ব, জাতীয় পরিচয়পত্রসহ অন্য সব সনদের মূলকপি সঙ্গে আনতে হবে।

এছাড়া, বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার সন্তানদের বয়স প্রমানের ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধার নাম লাল মুক্তিবার্তায় থাকলে লাল মুক্তিবার্তা/বীর মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকায় থাকলে ভারতীয় তালিকা/বীর মুক্তিযোদ্ধার নামে জারীকৃত গেজেটের মূলকপি এবং পরীক্ষার্থী বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এ মর্মে প্রত্যয়ন ও মুক্তিযোদ্ধার জন্ম নিবন্ধন সনদের মূলকপিসহ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তানুযায়ী অন্য কাগজপত্র সঙ্গে আনতে হবে।

পরীক্ষার্থীদেরকে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না।

৪৯ হাজার টাকা বেতনে রেড ক্রিসেন্টে চাকরি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.