বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাতের সময় চেয়েছেন ঢাকার চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) এক কূটনৈতিক পত্রের মাধ্যমে এ সাক্ষাত চেয়েছেন তিনি।

বুধবার দুটি আলাদা আলাদা চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের আগ্রহ জানিয়েছেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করেন তিনি।
গত ১৪ ফেব্রুয়ারি চীন অনানুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাত চেয়েছিল। তবে তখনও নির্বাচনে বিজয়ী দল বিএনপি শপথ অনুষ্ঠিত হয়নি। ফলে দূতাবাসকে নতুন চিঠি দিয়ে সৌজন্য সাক্ষাতের সময় চেয়েছে।
প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর দলটির চেয়ারম্যান তারেক রহমান সরকারপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন নতুন প্রধানমন্ত্রীর শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে রাজনৈতিক নেতা, কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।

