দেশের বিভিন্ন অঞ্চলে দিনের বেলায় তীব্র রোদ ও গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছে এবং কয়েকটি জেলায় তাপপ্রবাহও বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় দেশের দুই বিভাগের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সংস্থাটির ভারী বৃষ্টিপাত সংক্রান্ত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বলেন, দেশের উত্তরাঞ্চল ও এর আশপাশের এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু স্থানে ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ২০০৯ সালের পর জন্ম নিলে আর সিগারেট কেনা যাবে না যুক্তরাজ্যে
তিনি আরও জানান, ভারী বৃষ্টির কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরের কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যেখানে ২৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া রংপুরে ৩ মিলিমিটার, নীলফামারীর রাজারহাটে ১ মিলিমিটার এবং বগুড়ায় সামান্য বৃষ্টি হয়েছে। দেশের অন্য কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি।
একই সময়ে রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে।
আরও পড়ুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


