কিছুদিন আগে নিলামে কাড়াকাড়ি করে মোস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু বিসিসিআইয়ের কারণে বাদ দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। এবার সেই মোস্তাফিজকেই দলে ভিড়িয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) টাইগার পেসারকে সরাসরি চুক্তিতে (ডিরেক্ট সাইনিং) দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এই জন্য দলটিকে খরচ করতে হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।
আনুষ্ঠানিক বিবৃতিতে লাহোর কালান্দার্স জানিয়েছে, আমাদের বাংলাদেশি ভাই, মোস্তাফিজুর রহমান যাকে ২০১৬ এবং ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, এখন আমাদের সাথে সরাসরি চুক্তিবদ্ধ। অবশেষে পরিবারের মাঝে আবারও ফিরে এসেছেন।
আইপিএল থেকে বিতর্কিতভাবে বাদ দেয়ার পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামের জন্য নিবন্ধন করেছিলেন মোস্তাফিজ। ৩০ বছর বয়সি পেসারের একটি ছবি পোস্ট করে পিএসএলের অফিসিয়াল পেজে লেখা হয়, মোস্তাফিজুর রহমান-পিএসএলের নতুন যুগে স্বাগত।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এর আগে পিএসএলে ২০১৮ সালে লাহোর কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন বাঁহাতি এই পেসার। মুস্তাফিজের এমন পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম মিলিয়ে তাকে পেতে কাড়াকাড়ি পড়বে এমন ধারণা ছিল। বাকিদের পাশ কাটিয়ে সরাসরি চুক্তিতে তাকে দলে ভেড়াল সাবেক দল লাহোর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


