জুমবাংলা ডেস্ক : বগুড়া সদরের মানিকচক এলাকায় একটি কোম্পানিতে আবদুর রশিদ (৩৮) নামে এক শ্রমিককে পায়ুপথে হাওয়া ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২১ জুলাই দুপুরে এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ

Advertisement

পুলিশ ও মামলা সূত্র জানায়, নির্যাতনের শিকার আবদুর রশিদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার কুমলিহার গ্রামের মোসলেম সরদারের ছেলে। তিনি বগুড়া সদরের মানিকচক এলাকায় একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করেন। আবদুর রশিদ গত ২১ জুলাই বেলা ২টার দিকে হাওয়া মেশিনের পাইপ দিয়ে কোম্পানির মেশিনপত্রের ময়লা পরিষ্কার করেন। এতে তার শরীরে ময়লা লাগলে ওই মেশিনের হাওয়া দিয়ে তা পরিষ্কার করছিলেন।

এ সময় বগুড়া সদরের কালিবালা দক্ষিণপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে মামুনসহ ২-৩ জন শ্রমিক হাওয়া মেশিনের পাইপ কেড়ে দেন। এরপর তারা জোরপূর্বক পাইপটি রশিদের পায়ুপথে ঢুকিয়ে দেন। হাওয়া দিলে পেট ফুলে রশিদ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নির্যাতনে শিকার শ্রমিক আবদুর রশিদের বাবা মোসলেম সরকার জানান, হাসপাতালে ভর্তির পর অপারেশন করে তার পেট থেকে বাতাস বের করা হয়েছে। ছেলে এখন গুরুতর অসুস্থ।

তিনি দাবি করেন, ওই শ্রমিকরা পূর্বশত্রুতার জেরে মেশিন দিয়ে পায়ুপথে হাওয়া দেয়। এ ব্যাপারে থানায় মামলা করা হয়েছে। তিনি অবিলম্বে আসামিদের গ্রেফতার দাবি করেছেন।

দুপুরের মধ্যে ঢাকাসহ ১২ অঞ্চলে ঝড়ের আভাস

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান শাহিন জানান, নির্যাতনের শিকার ওই ব্যক্তির বাবা সোমবার ২-৩ জনের নামে মামলা করেছেন। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.