Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিজ্ঞান ও প্রযুক্তি হোয়াটসঅ্যাপে নতুন সাইবার হামলার চেষ্টা, এনএসও গ্রুপের সম্পৃক্ততার অভিযোগ
বিজ্ঞান ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপে নতুন সাইবার হামলার চেষ্টা, এনএসও গ্রুপের সম্পৃক্ততার অভিযোগ

By Mynul Islam NadimJune 11, 20262 Mins Read

বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের লক্ষ্য করে নতুন করে সাইবার হামলার চেষ্টা চালানো হয়েছে বলে জানিয়েছে মেটার মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্ম। হোয়াটসঅ্যাপের দাবি, তারা সম্প্রতি একটি ‘স্পিয়ার ফিশিং’ অভিযান শনাক্ত করে সফলভাবে প্রতিহত করেছে, যার সঙ্গে বিতর্কিত স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এনএসও গ্রুপের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে।

সাইবার

Advertisement

মেটা জানায়, ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে পরিচালিত তদন্তে দেখা যায়, হামলাকারীরা ভুয়া ও প্রতারণামূলক বার্তার মাধ্যমে ব্যবহারকারীদের ক্ষতিকর লিংকে ক্লিক করাতে চেষ্টা করছিল। ওই লিংকগুলোতে ক্লিক করলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের বাইরে থাকা সন্দেহজনক ও ক্ষতিকর ওয়েবসাইটে চলে যেতেন। পাশাপাশি পরীক্ষামূলকভাবে একাধিক ভুয়া হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ও গ্রুপ তৈরি করা হয়েছিল, যেগুলো পরে শনাক্ত করে বন্ধ করে দেওয়া হয়।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, স্পিয়ার ফিশিং এমন এক ধরনের লক্ষ্যভিত্তিক সাইবার হামলা, যেখানে নির্দিষ্ট ব্যক্তি বা গোষ্ঠীকে টার্গেট করা হয়। এতে বিশ্বাসযোগ্য বার্তা বা লিংকের মাধ্যমে ব্যবহারকারীদের বিভ্রান্ত করে ক্ষতিকর সফটওয়্যার ইনস্টল করানোর চেষ্টা করা হয়, যা ডিভাইসের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

হোয়াটসঅ্যাপের দাবি অনুযায়ী, এবারের হামলার ধরন ২০২৪ সালে জর্ডানে শনাক্ত হওয়া একটি সাইবার অভিযানের সঙ্গে মিল রয়েছে। সেই সময়ও ব্যবহারকারীদের ক্ষতিকর লিংকে ক্লিক করিয়ে এনএসও গ্রুপের তৈরি ‘পেগাসাস’ স্পাইওয়্যার ডিভাইসে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল।

হোয়াটসঅ্যাপ ও এনএসও গ্রুপের বিরোধ দীর্ঘদিনের। ২০১৯ সালে প্রায় ১,৪০০ জন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর ওপর নজরদারি চালানোর অভিযোগ ওঠে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এরপর হোয়াটসঅ্যাপ মামলা করে এবং দীর্ঘ আইনি লড়াইয়ের পর আদালত এনএসও গ্রুপকে ব্যবহারকারীদের বিরুদ্ধে কোনো ধরনের সাইবার কার্যক্রম চালানো থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করে।

তবে হোয়াটসঅ্যাপের দাবি, সাম্প্রতিক এই স্পিয়ার ফিশিং অভিযান আদালতের সেই নির্দেশ অমান্য করেছে। এ কারণে প্রতিষ্ঠানটি এনএসও গ্রুপের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনার প্রক্রিয়া শুরু করেছে।

গত এক দশকে বিভিন্ন গবেষণা ও মানবাধিকার সংগঠনের প্রতিবেদনে উঠে এসেছে, এনএসও গ্রুপের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে সাংবাদিক, মানবাধিকারকর্মী, ভিন্নমতাবলম্বী এবং রাজনৈতিক প্রতিপক্ষদের ওপর নজরদারি চালানো হয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটি আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়ে এবং যুক্তরাষ্ট্র সরকার তাদের বাণিজ্যিক নিষেধাজ্ঞার তালিকাভুক্ত করে।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা ব্যবহারকারীদের সতর্ক করে বলেছেন, অপরিচিত লিংকে ক্লিক না করা, দুই স্তরের নিরাপত্তা (Two-Factor Authentication) চালু রাখা এবং সন্দেহজনক বার্তার বিষয়ে সতর্ক থাকা এ ধরনের হামলা থেকে সুরক্ষিত থাকার সবচেয়ে কার্যকর উপায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
সাইবার
Mynul Islam Nadim
  • Website
  • Facebook

Mynul Islam Nadim is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency for digital platforms. His work reflects a commitment to responsible journalism and audience-focused reporting.

Related Posts
Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

July 8, 2026
ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

July 4, 2026
টেলিস্কোপ

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

July 4, 2026

Latest News

Sun

বিশ্বের ৯৯ শতাংশ মানুষ আজ একই সময়ে সূর্যের আলোয় থাকবে

ফেসবুক অ্যাকাউন্ট

যে অপশন চালু করলে হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট

টেলিস্কোপ

ধেয়ে আসছে টেলিস্কোপ, রক্ষায় রোবট পাঠাল নাসা

চাঁদে ফুটবল

যুক্তরাষ্ট্র বিশ্বকাপ জিতলে চাঁদে ফুটবল পাঠাবে নাসা

মহাকাশে যাওয়া নভোচারী

কোরআন বুকে নিয়ে মহাকাশে যাওয়া নভোচারী আবদুল আহাদ আর নেই

স্যামসাং

ফুটবলপ্রেমীদের জন্য চমক, ৯৮ ইঞ্চির টেলিভিশন আনল স্যামসাং

টেলিস্কোপ

পৃথিবীর দিকে ধেয়ে আসা টেলিস্কোপ সরাতে মহাকাশে ৩ কোটি ডলারের মিশনে নাসা

কার্ড

কার্ড না হারিয়েও ব্যাংক অ্যাকাউন্ট খালি? জানুন প্রতারকদের নতুন কৌশল

গাড়ির কাচ

বর্ষায় গাড়ির কাচে কুয়াশা জমলে কী করবেন? কয়েক সেকেন্ডেই মিলবে সমাধান

রোবট

‘আমি রোবট নই’ প্রমাণে আসছে নতুন পদ্ধতি, ক্যামেরা ব্যবহার করে মানুষ শনাক্ত করবে গুগল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa