Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home টপ নিউজ ফ্যাটি লিভার কী, কাদের ফ্যাটি লিভার হয়?
টপ নিউজ

ফ্যাটি লিভার কী, কাদের ফ্যাটি লিভার হয়?

By Sibbir OsmanDec 12, 2023, 4:12 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল): মানুষের লিভারে স্বাভাবিক নিয়মেই চর্বি থাকে। লিভারের মোট ওজনের ৫ শতাংশ চর্বি লিভারে থাকবে, এটাই স্বাভাবিক। লিভারে চর্বি থাকার অনেকগুলো কারণের মধ্যে অন্যতম ফ্যাটি লিভার, যা আমাদের শরীরের জন্য শক্তি সঞ্চয় করে রাখে।

যদি আমরা কোনো কারণে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হই যেমন রোজা রাখা ও খাওয়ার অনিয়ম হলে এবং অন্য কোনো কারণে অসুস্থ হয়ে গেলে তখন আমাদের শরীরে খাওয়ার চাহিদা বৃদ্ধি পায়। তখন লিভারে সঞ্চিত শক্তি থেকে আমাদের শরীরে সরবরাহ করে। কিন্তু যখন শরীরে চর্বির পরিমাণ ৫ শতাংশের বেশি থাকে, তখন তাকে বলা হয় ফ্যাটি লিভার। যাদের লিভারে চর্বির পরিমাণ বেশি থাকে, চর্বির কারণে তাদের কারও কারও ক্ষেত্রে দীর্ঘমেয়াদে ক্রনিক হেপাটাইটিস দেখা দেয়, যা ডাক্তারদের ভাষায় বলা হয়, ন্যাস।

যাদের ন্যাস থাকে তাদের হেপাটাইটিস-বি ভাইরাস, হেপাটাইটিস-সি ভাইরাসে আক্রান্ত হওয়ার মতোই একসময় লিভার ডেমেজ হয়ে যাওয়া। এমনকি লিভার ক্যান্সার হওয়ার ঝুঁকিও থাকে। তার মানে, এই নয় যে লিভারে চর্বি থাকলেই এই রোগগুলোতে কেউ আক্রান্ত হবে, তা নয়। তবে যাদের লিভারে চর্বি আছে তাদের মধ্যে অনেকের ন্যাস থাকে, তাদের ঝুঁকি বেশি থাকে। এখন প্রশ্ন দাঁড়াচ্ছে কাদের ফ্যাটি লিভার হওয়ার বেশি ঝুঁকি থাকে? যাদের শরীরে চর্বির পরিমাণ বেশি থাকে। রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে। এগুলোর বাইরেও যাদের ডায়াবেটিস থাকে তাদের ফ্যাটি লিভার হতে পারে। যারা মদ খান বা বিভিন্ন এলকোহল সেবন করার অভ্যাস আছে, যাদের লিভারে-সি ভাইরাস ইনফেকশন আছে, তাদের লিভারে চর্বি থাকতে পারে। যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের ফ্যাটি লিভার হতে পারে। ফ্যাটি লিভারকে বলা যায়, রোগের সমাহার। ফ্যাটি লিভার হচ্ছে টাইটানিক জাহাজের ক্যাপ্টেনের অভিজ্ঞতার মতো।

তিনি ভেবেছিলেন বরফের ধাক্কায় টাইটানিকের কিছু হবে না। কিন্তু জাহাজটি ডুবে গিয়েছিল। কারণ ছিলো পানির উপরে যতটুকু বরফ দেখা যাচ্ছিল, কিন্তু পানির নিচে গভীরে, তার চেয়ে বেশি বরফ ছিল। ফ্যাটি লিভারও অনেকটা তাই। লিভারে চর্বি দেখে আমরা মনে করি লিভারে কোনো সমস্যা নেই। কিন্তু মাথায় রাখতে হবে, যদি লিভারে চর্বি থাকে তাহলে সেই চর্বি লিভারের বাইরে ব্রেনে জমতে পারে। হার্টে জমতে পারে। কিডনিতে সমস্যা করতে পারে। এমনকি ক্যান্সারও হতে পারে। আমরা দেখি যাদের ফ্যাটি লিভার রয়েছে, তাদের হার্টে সমস্যা দেখা দেয়, কারও কারও স্টোক হয়। কিডনি ফেইলিউর হয়। যাদের ফ্যাটি লিভার রয়েছে তারা হেপাটাইটিস-বি, হেপাটাইটিস-সি আক্রান্ত রোগীদেরও আগে মারা যান। ফ্যাটি লিভারের রোগীরা অসচেতন হলে তাদের ক্ষেত্রে মৃত্যুঝুঁকি বেশি থাকে এবং যারা খুব সচেতন তারা দীর্ঘদিন ভালো থাকেন।

বিশ্বজুড়ে দুর্নীতিবাজ বিদেশি কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ফ্যাটি লিভার হলেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। ফ্যাটি লিভার হলে অনেকের ন্যাস থাকে, সেজন্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ফ্যাটি লিভার থেকে বাঁচতে হলে লাইফ মোডিফিকেশন দরকার। বদ অভ্যাসগুলো পরিবর্তনের মাধ্যমে পরির্বতন করা সম্ভব। আমরা রাতের খাবারে অনেকই অনিয়ম করে খেয়ে ঘুমাতে যাই। কিন্তু উচিত হচ্ছে ঘুমানোর অন্তত ২/৩ ঘণ্টা আগে খেতে হবে। সপ্তাহে ৫ দিন নিয়মিত আধা ঘণ্টা করে হাঁটতে হবে। অতিরিক্ত শর্করা জাতীয় খাবার যাতে না খাইÑ সে বিষয়টি নজর দিতে হবে। অস্বাভাবিক ডায়েটে গিয়ে শরীরের ওজন কমানোর দরকার নেই। প্রচলিত খাদ্যাভাসেই থাকতে হবে। সহনশীলভাবে ফাস্টিং করতে হবে। পরিচিতি : ডিভিশন প্রধান, ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যালয়

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at ZoomBangla iNews. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
পাচার হয়

প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান

May 19, 2026, 8:25 AM Asia/Dhaka
থাকবে না বিদ্যুৎ

সোমবার যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

May 18, 2026, 12:07 AM Asia/Dhaka
দ্বিগুণ

নতুন পে-স্কেলে দ্বিগুণ হতে পারে যাদের পেনশন

May 9, 2026, 11:49 AM Asia/Dhaka
Latest News
পাচার হয়

প্লেনের ‘ফাঁক-ফোঁকরে’ যেভাবে পাচার হয় স্বর্ণের বড় চালান

থাকবে না বিদ্যুৎ

সোমবার যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ

দ্বিগুণ

নতুন পে-স্কেলে দ্বিগুণ হতে পারে যাদের পেনশন

বৃষ্টির সম্ভাবনা

আংশিক মেঘলা ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত নেই বৃষ্টির সম্ভাবনা

নতুন নির্দেশনা

উপবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের নিয়ে সরকারের নতুন নির্দেশনা

গণমাধ্যম দিবস

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস আজ

মুক্তি

ইরানের ৬ নাবিককে মুক্তি দিল যুক্তরাষ্ট্র, আরও বাকি ২২ জন

নিষেধাজ্ঞা

ইরানের ‘ছায়া ব্যাংকিং’ নেটওয়ার্কে মার্কিন নিষেধাজ্ঞা

তুলনা

আখিরাতের সঙ্গে দুনিয়ার তুলনাই হতে পারে না

সফর বাতিল

পাকিস্তান সফর বাতিল নিয়ে জল্পনার অবসান, মুখ খুললেন ট্রাম্প

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp