Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার ফেসবুক কোকাকোলার সেই বিজ্ঞাপন নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
ফেসবুক মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

কোকাকোলার সেই বিজ্ঞাপন নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

By Saiful IslamJune 15, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ফিলিস্তিনের গাজায় ইসরাইলি হামলার জেরে বিশ্বব্যাপী ইসরাইলি পণ্য বয়কট চলছে। কয়েক মাস আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোমল পানীয় কোকাকোলা বয়কটের ডাক ওঠে।

Ahmadullah

Advertisement

বয়কটের মুখে বিক্রি কমে যায় এক সময়ের জনপ্রিয় পানীয় কোকাকোলার। তবে সময়ের সঙ্গে যখন মানুষ ভুলতে বসেছে বয়কটের কথা ঠিক তখনই কোকাকোলা বাংলাদেশের একটি বিজ্ঞাপন যেন ফের উস্কে দিয়েছে সবকিছুকে।

কোকাকোলা বাংলাদেশের ওই বিজ্ঞাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে। এটি প্রকাশের পর কোকাকোলা বয়কটের পাশাপাশি অভিনয়শিল্পীদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা। বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে অনেকে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করে বয়কটের ডাক দিয়েছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশের জনপ্রিয় ইসলামি আলোচক শায়েখ আহমাদুল্লাহ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টে তিনি বলেছেন, ‘আপনার ঈদ হোক চিহ্নিত ইসলামবিদ্বেষীদের পণ্যমুক্ত। সাধারণ মানুষের বর্জন যে কত শক্তিশালী হাতিয়ার, তা আজ দিবালোকের মতো স্পষ্ট। ঈমানের দাবিতে এই শক্তিশালী হাতিয়ারকে সঠিক জায়গায় ব্যবহার করুন। আমাদের বর্জন হোক মজলুমের প্রতি ভালোবাসা নিবেদনের জন্য।’

আলোচনা-সমালোচনার মাঝে কোকাকোলা তাদের ইউটিউব চ্যানেল থেকে বিতর্কিত বিজ্ঞাপনের ভিডিওটি সরিয়ে নিয়েছিল। তবে একদিন পর বুধবার তাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আবারও দেখা যাচ্ছে।ৎ

বিজ্ঞাপনে দেখানো হয়—কোককে সবাই যে দেশের পণ্য মনে করছে, আসলে সেই দেশের পণ্য নয় কোকাকোলা। মানুষ সঠিক তথ্য না জেনেই কোকাকোলা বয়কটের ডাক দিয়েছে। ১৯০টি দেশের মানুষ কোক খায়। এমনকি ফিলিস্তিনে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে। তাই বিভ্রান্ত না হয়ে গুগলে সার্চ দিয়ে নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞাপনটিতে।

এছাড়া বিজ্ঞাপনটির একটি চরিত্রের নাম সোলেমানকে তু‌র্কি খলীফা ‘সুলতান সোলেমান’ বলেও কটাক্ষ করা হয়েছে বলে অভিযোগ নেটিজেনদের।

বিজ্ঞাপনটি সোশ্যাল মিডিয়াতে প্রচারে আসার পর থেকে সমালোচনার মুখে পড়েছেন অভিনয়শিল্পীরা। তাদের বয়কটের হুমকি দিয়েছেন নেটিজেনরা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

June 5, 2026
​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

April 28, 2026
তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

April 21, 2026

Latest News

খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

বর্ডার

যেখানে কাঁটাতারই রক্ত ঝরায়, সেখানে সাপ-কুমির কেন?

Jahid Iqbal

ধান্দাবাজ মিডিয়ার মুখোশ উন্মোচন: কর্পোরেট প্রপাগান্ডার বিরুদ্ধে জনস্বার্থের লড়াই

জাহিদ ইকবাল

নিকুঞ্জ: যেখানে অটোরিক্সা নেই, শহরের বাতাসে বাজে শান্তির সুর

মিজানুর রহমান আজহারী

পদ্মায় বাস ডুবি: মিজানুর রহমান আজহারীর ৬ শব্দের স্ট্যাটাস ভাইরাল

ঈদে আনন্দহীন সাংবাদিক, দায় এড়াবে কে?

Jamayat

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে!

Iftar

ভিআইপিদের ইফতার পার্টিতে বঞ্চিত অসহায়–দুস্থরা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa