Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ইউরোপা লিগ : হেরে গেছে লিস্টার ও নাপোলি
খেলাধুলা ফুটবল

ইউরোপা লিগ : হেরে গেছে লিস্টার ও নাপোলি

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 1, 2021Updated:October 1, 20213 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: নক আউট পর্বে উঠার পথে দারুন ভাবে হোঁচট খেল লিস্টার সিটি ও নাপোলি। গতকাল অুুষ্ঠিত ইউরোপা লিগে নকআউট পর্ব নিশ্চিতের ম্যাচে দুই দলই হেরে গেছে। এদিকে স্পার্তা প্রাগের কাছে  ১-০ গোলে পরাজিত হয়েছে রেঞ্জার্স।

বৃহস্পতিবার একাদশের বড় পরিবর্তন নিয়ে পোল্যান্ড সফরে যাওয়া  লিস্টার ১-০ গোলে  হেরে গেছে স্বাগতিক ক্লাব  লেজিয়া ওয়ার’শর কাছে। আর এখনো পর্যন্ত মৌসুম জুড়ে অপরাজিত থাকা নাপোলি সেই ধারাবাহিকতা থেকে ছিটকে পড়েছে স্পার্তাক মস্কোর কাছে হেরে। কুইন্সি প্রোমেসের জোড়া গোলে দিয়াগো ম্যারাডোনা স্টেডিয়ামে ৩-২ গোলের রোমঞ্চকর এক জয় পায় রুশ ক্লাব।

ইতালীয় লীগে চলতি  মৌসুমে নাপোলি এখনো পর্যন্ত শতভাগ সফলতা ধরে রাখলেও প্রিমিয়ার লিগে লিস্টারের শুরুটা অবশ্য বেশ দুর্বলভাবেই হয়েছে। বিষয়টি মাথায় রেখেই রোববার ক্রিস্ট্যাল প্যালেস সফরে গতকাল স্কোয়াডে বড় রদবদল ঘটান লিস্টার কোচ ব্রেন্ডান রজার্স।

ওয়ার’শতে একমাত্র গোলটি হয়েছে ৩১তম মিনিটে প্রতিআক্রমন থেকে। ড্যানিয়েল আমার্তির ক্রসের বল নিয়ন্ত্রনে নিয়ে দারুন দক্ষতায় জ্যানিক ভেস্টারগার্ডের পায়ের নিচ দিয়ে নীচু শটে জালে জড়িয়ে দেন  মাহির আমরেলি।

খেলা শেষে রজার্স বলেন,‘ এই ম্যাচটির গুরুত্ব কম থাকায় আমি দলে এই পরিবর্তন এনেছি। কারণ কোয়ালিফাই করার জন্য আমাদের হাতে আরো চারটি ম্যাচ রয়েছে। দুই ম্যাচ থেকে এখনো পর্যন্ত আমরা মাত্র একটি পয়েন্ট লাভ করেছি। তবে সামনে এগিয়ে যাবার জন্য যথেষ্ট সময় রয়েছে।’

এদিকে ম্যাচ শুরুর মাত্র ১১ সেকেন্ডে গোল করে নাপোলিকে উড়ন্ত সুচনা এনে দিয়েছিলেন এলিফ এলমাস। তবে ম্যাচের ২৯ মিনিটে মারিও রুইয়ের লাল কাডর্, খেলার চেহারাই পাল্টে দেয়। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৫৫ মিনিটে প্রোমেস গোলটি পরিশোধ করে দেন। ৮০ মিনিটে গোল করে সফরকারী রুশদের এগিয়ে দেন মিখাইল ইগনাতভ। ৯০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে স্পার্তাককে আরো এগিয়ে দেন এলমাস। ফলে ইনজুরি টাইমে (৯০+৪ মি.) ভিক্টর ওসিমহেনের গোল কোন কাজে আসেনি। ২-৩ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় নাপোলিকে।

এই জয়ে সি গ্রুপের শীর্ষে উঠে গেছে ছয় পয়েন্ট সংগ্রহ করা লেজিয়া। আর স্পার্তাকের সংগ্রহ তিন পয়েন্ট।

এদিকে ইউরোপীয় আসরে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের দুর্বল পারফর্মেন্স অব্যাহত রয়েছে। চেক রাজধানীতে গিয়ে পরাজিত হয়েছে স্টিভেন জেরার্ডের শিষ্যরা। তবে জয় পরাজয়কে ছাপিয়ে স্টেডিয়ামটিকে গ্রাস করেছিল বর্নবাদী আক্রমনের ছায়া। যার কেন্দ্রে ছিলেন কামারা।

গত মৌসুমে স্লাভিয়া প্রাগের ডিফেন্ডার ওন্দ্রেজ কুদেলার বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ তোলা হয়েছিল ফিনিশ আন্তর্জাতিককে আক্রমনের কারণে। চেক ওই আন্তর্জাতিক তারকার বিরুদ্ধে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা আরোপ করে উয়েফা। যে কারণে তিনি ইউরো ২০২০ টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। ফের সেখানে আবারো ঘটঁল বর্ণবাদী আচরনের ঘটনা। সেখানে কামারা বলে স্পর্শ করলেই সমস্বরে তাকে দুয়োধ্বনি দিতে দেখা যায় দর্শকদের।

ম্যাচের প্রথমার্ধে ২৯ মিনিটে গোল করে স্পার্তাকে এগিয়ে দেন ডেভিড হ্যাঙ্কো। এতেই টানা দ্বিতীয় পরাজয় বরণ করতে হয় ‘এ’ গ্রুপের ক্লাব রেঞ্জার্সকে।

এদিকে বায়ার লেভারকুজেনের কাছে ৪-০ গোলে হেরে পয়েন্টহীনই থেকে গেল সেল্টিক। হাঙ্গেরিতে অনুষ্ঠিত ম্যাচে রিয়াল বেতিস ৩-১ গোলে জয়লাভ করেছে ফেরেনকভারোসের বিপক্ষে। এই জয়ে লেভারকুজেনের সমান ছয় পয়েন্ট সংগ্রহ করেছে বেতিস। র‌্যাপিড ভিয়েনাকে ২-০ গোলে হারিয়ে টানা দুই ম্যাচে জয় নিশ্চিত করেছে ওয়েস্টহ্যাম।

‘বি’ গ্রুপের ম্যাচে ১-১ গোলে ড্র করেছে রিয়াল সোসিয়েদাদ ও মোনাকো। আরেক ম্যাচে স্বাগতিক স্টর্ম গ্রাজকে ৪-১ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে পিএসভি আইন্দোভান। সূত্র: বাসস

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বাংলাদেশ

সাফ ফাইনালের আগে অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি বাংলাদেশ

February 6, 2026
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
Latest News
বাংলাদেশ

সাফ ফাইনালের আগে অনুশীলন ছাড়াই ভারতের মুখোমুখি বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.