আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শিক্ষার্থীদের বাড়ি ফেরা সহজ করতে চারটি জেলায় দূরপাল্লার বাসের ব্যবস্থা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)। নির্ধারিত ভাড়া পরিশোধ এবং সব সিট পূরণ সাপেক্ষে এই বাসগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছেড়ে যাবে।

জাকসু

Advertisement

শুক্রবার (৬ মার্চ) দূরপাল্লার বাস সেবার কথা নিশ্চিত করেন জাকসুর পরিবহন ও যাতায়াত সম্পাদক তানভীর রহমান।

জানা যায়, আগামী ১১ মার্চ ২০২৬ (বুধবার) সকাল ৬টা থেকে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সপোর্ট চত্বর থেকে বাসগুলো ছেড়ে যাবে। বাসগুলো হবে BRTC ডাবল ডেকার, যেখানে প্রতিটি বাসে মোট ৭৫টি আসন থাকবে। 

এদিকে বাসে আসন সংরক্ষণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৮ মার্চ ২০২৬ (রবিবার) পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ভাড়া পরিশোধ করে শিক্ষার্থীরা তাদের সিট নিশ্চিত করতে পারবেন।

এ উদ্যোগের আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে চারটি জেলার উদ্দেশ্যে বাস চলাচল করবে। এর মধ্যে ক্যাম্পাস–রংপুর ও ক্যাম্পাস–বগুড়া রুটের বাসগুলো যমুনা সেতু হয়ে সিরাজগঞ্জ পথ দিয়ে যাবে। 

অন্যদিকে ক্যাম্পাস–খুলনা রুটের বাস পদ্মা সেতু হয়ে ভাঙ্গা, মুকসুদপুর, ভাটিয়াপাড়া, গোপালগঞ্জ ও বাগেরহাট হয়ে খুলনায় পৌঁছাবে। এছাড়া ক্যাম্পাস–বরিশাল রুটের বাস পদ্মা সেতু হয়ে ভাঙ্গা ও মাদারিপুর হয়ে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করবে।

আরও পড়ুনঃ

সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে: প্রধানমন্ত্রী

জাকসুর সংশ্লিষ্টরা জানান, ঈদকে সামনে রেখে অনেক শিক্ষার্থী একসাথে বাড়ি ফেরার পরিকল্পনা করেন। তাদের যাতায়াতকে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.