
গত সোমবার (২১ জুন) ওই এলাকা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে দক্ষিণ পাঁচাউন গ্রামে একটি কচুক্ষেত থেকে নারী দেহের কাটা দুটি হাত ও একটি পা পুলিশ উদ্ধার করেছিল।
পুলিশের ধারণা, উদ্ধার হওয়া হাত-পা ও দেহ একই ব্যক্তির।
সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহনুর আলম জানান, আজ মঙ্গলবার সকালে বৌলাছড়া গ্রামের এক ব্যক্তি ওই এলাকায় গরু চড়াতে গিয়ে একটি বস্তা দেখতে পান। বস্তা থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে পুলিশ এসে বস্তা থেকে মাথা ও হাত-পা বিচ্ছিন্ন শুধু দেহ উদ্ধার করে।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, উদ্ধার হওয়া হাত-পা ও দেহ একই ব্যক্তির। বিচ্ছিন্ন মাথার সন্ধান ও শনাক্তের জন্য পুলিশ কাজ করছে।
চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ড নিয়ে পিবিআই তদন্ত করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



