Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইনটেনসিভ কেয়ারে প্রথম সতর্ককারী চিকিৎসক
আন্তর্জাতিক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইনটেনসিভ কেয়ারে প্রথম সতর্ককারী চিকিৎসক

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 4, 2020Updated:ফেব্রুয়ারি 4, 20202 Mins Read

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইনটেনসিভ কেয়ারে প্রথম সতর্ককারী চিকিৎসক

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : চীনে সবার আগে করোনাভাইরাসের অস্তিত্ব সম্পর্কে আন্দাজ করেছিলেন এবং এর ভয়াবহতা বুঝতে পেরেছিলেন যে চিকিৎসক, সেই লি ওয়েনলিয়াং নিজেই এখন আক্রান্ত।

শনিবার (১ ফেব্রুয়ারি) ডা. লি’র সংক্রমণ ধরা পড়ে। এখন স্থানীয় একটি হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন তিনি। নিজের অসুস্থতার কথা গণমাধ্যমের কাছে তিনিই জানিয়েছেন।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ৩০ ডিসেম্বর চিকিৎসকদের একটি চ্যাট গ্রুপে ডা. লি জানিয়েছিলেন যে, স্থানীয় একটি সামুদ্রিক খাবার বিক্রির বাজারের সঙ্গে সংশ্লিষ্ট সাতজন একটি বিশেষ ধরনের ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর তিনি পেয়েছেন। এটি অনেকটা সার্সের মতো। তিনি সেখানে ব্যাখ্যা করে নিচের বন্ধুদের সতর্ক করে বলেন যে, তার গবেষণা অনুযায়ী এটি আসলে করোনাভাইরাস। এজন্য বন্ধুদের সবাইকে সতর্ক থাকতেও বলেন তিনি। এগুলো সবই ছিল অনানুষ্ঠানিক কথাবার্তা।

কিন্তু তার সেই চ্যাট গ্রুপের কথোপকোথনের স্ক্রিনশট ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। ফলে তার নামটিও ছড়িয়ে পড়ে।

আর গুজব ছড়ানোর অভিযোগে উহান পুলিশের হাতে আটক হন ডা. লি। সেই মুহূর্তে এই রোগটি সম্পর্কে তথ্য ছড়াতে চায়নি কর্তৃপক্ষ। সম্ভবত ভেবেছিল, রোগটি চাপা দেওয়া যাবে। কিন্তু দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। রুপ নেই আধুনিক বিশ্বের নতুন মহামারিতে।

যেই ডা. লি প্রথম এই রোগ সম্পর্কে সতর্ক করেছিলেন, সেই তিনিই এবার আক্রান্ত হলেন প্রাণঘাতি এই ভাইরাসে। চীনের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে নিজেই নিজের অসুস্থতার খবর দিয়েছেন তিনি। জানিয়েছেন, শুরু থেকে বেশ কয়েকবার পরীক্ষা করিয়েছেন। তার জ্বর হলেও পরীক্ষায় করোনাভাইরাস ধরা পড়েনি। তবে ৩০ জানুয়ারি পরীক্ষার ফলে এই রোগ ধরা পড়ে। এখন তিনি একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন।

এরইমধ্যে করোনাভাইরাসে ৪২৫ জনের মৃত্যু হয়েছে। পুরো বিশ্বে ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। চীনে করোনাভাইরাসের কারণে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যে প্রদেশ থেকে এই ভাইরাসের উৎপত্তি সেই উহানকে কার্যত অবরুদ্ধ করে রাখা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ চীনের সঙ্গে যোগাযোগ আপাতত বন্ধ রেখেছে।

তবে করোনাভাইরাসে আক্রান্ত হলেও ডা. লি চীনের সাধারণ মানুষের কাছে রীতিমতো নায়ক বনে গেছেন। তবে তার সঙ্গে যা হয়েছে তাতে ভবিষ্যতে কোনো চিকিৎসক যে কোনো রোগ বা বিপদ সম্পর্কে আগাম সতর্ক করার আগে দুইবার ভাববেন বলেও মনে করছেন সেখানকার সাধারণ মানুষ।

চীনের নেটিজেনরা বলছেন, জনস্বাস্থ্য ও পরিবেশের সুরক্ষার জন্য এরকম লাখো ডা. লি এর প্রয়োজন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

জুন 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

জুন 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

জুন 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa