জুমবাংলা ডেস্ক : জেলার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলায় সেচযন্ত্রের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে সাবেক সেনা সদস্যসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরেকজন।

Advertisement

মঙ্গলবার (৫ নভেম্বর) কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- শুনই গ্রামের (ফকির বাড়ির) অবসরপ্রাপ্ত সেনাসদস্য রফিক ফকির (৫০) ও তার গৃহস্থালির সহকারী লোকমান মিয়া (২৪)। এছাড়া, আহত হয়েছেন জাহিদুল ইসলাম নামে অপর একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে কলমাকান্দা উপজেলার পোলা ইউনিয়নের শুনই গ্ৰামের শানু ফকিরের বাড়ির সামনে কৃষিকাজের সেচযন্ত্রে বিদ্যুতের কাজ কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নিহত হন দুই ব্যক্তি। এ সময় আরও একজন আহত হন।

আরও ৩০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল

ঘটনার সত্যতা নিশ্চিত করে কলমাকান্দা থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি। ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.