Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ গাজীপুরে ৩টি আসনে স্বতন্ত্রর পক্ষে সাবেক মেয়র জাহাঙ্গীর
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

গাজীপুরে ৩টি আসনে স্বতন্ত্রর পক্ষে সাবেক মেয়র জাহাঙ্গীর

By rskaligonjnewsDecember 17, 20233 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে স্বতন্ত্রপ্রার্থীদের পক্ষে আটঘাট বেঁধে নির্বাচনী মাঠে নেমেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা মো. জাহাঙ্গীর আলম। তিনি গাজীপুর মহানগরীর সাথে যুক্ত তিনটি সংসদীয় আসনে স্বতন্ত্রপ্রার্থীদের পক্ষে সর্বশক্তি নিয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। গাজীপুর রাজধানীর অতি সন্নিকটে হওয়ায় দেশী-বিদেশী পর্যবেক্ষকদের আকৃষ্ট করতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনী মাঠ চাঙ্গা করতে কেন্দ্র থেকে ইতোমধ্যেই ইঙ্গিত দেয়া হয়েছে বলেও জানা গেছে।

জাহাঙ্গীর

Advertisement
এদিকে দলের সবুজসঙ্কেত পেয়ে বর্তমান সংসদ সদস্যদের বিদ্রোহী গ্রুপগুলো নির্বাচনী মাঠে তৎপর হয়ে উঠছে। এতে পরাজয়ের আশঙ্কায় নগরীর তিনটি আসনের সংসদ সদস্য ও তাদের সমর্থকদের মধ্যে একধরনের হতাশা ও বিজয়ের ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিগত দিনে দলের গুরুত্বপূর্ণ পদ-পদবিতে থেকেও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত নেতারা এখন ঐক্যবদ্ধ হয়ে বর্তমান সংসদ সদস্যদের বিরুদ্ধে একাট্টা হয়ে নির্বাচনী মাঠে নেমেছেন। দিন দিন তাদের পাল্লা আরো ভারী হচ্ছে। নির্বাচনী তফসিল অনুযায়ী আনুষ্ঠানিক প্রচারণার বাকি আরো একদিন। কিন্তু এরই মধ্যে আওয়ামী লীগের বিদ্রোহী বা স্বতন্ত্রপ্রার্থীদের পক্ষে নির্বাচনী মাঠ জমে উঠেছে। কাঙ্খিত স্বতন্ত্র প্রার্থী পেয়ে আওয়ামী লীগের বঞ্চিত-অবহেলিত নেতাকর্মীরা যেন প্রাণ ফিরে পেয়েছেন। এসব বঞ্চিত নেতাকর্মীদের নেতৃত্ব দিচ্ছেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের উপদেষ্টা সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম। স্বতন্ত্রপ্রার্থীদের পক্ষে জাহাঙ্গীর আলম যেখানেই যাচ্ছেন সেখানেই দলবেঁধে ছুটে যাচ্ছেন তারা। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু হলে জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বাঁধভাঙা স্রোতের মতো মানুষের ঢল নামবে বলে জেলার রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। গত গাজীপুর সিটি নির্বাচনে জাহাঙ্গীর আলম ও তার মা বর্তমান মেয়র জায়েদা খাতুনের প্রতি নির্মম আচরণের প্রতিশোধ এবার ব্যালটের মাধ্যমে নেয়া হবে বলেও স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে বিভিন্ন উঠান বৈঠকে জাহাঙ্গীর সমর্থকদের ক্ষোভ ঝাড়তে শোনা গেছে।

মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে ‘ষড়যন্ত্র’ করে জাহাঙ্গীর আলমকে বহিষ্কার এবং গত সিটি নির্বাচনে জাহাঙ্গীর আলম ও তার মা গাসিক মেয়র জায়েদা খাতুনের ওপর হামলা, কর্মী-সমর্থকদের গ্রেফতার ও হয়রানির পেছনে নগরীর আলোচিত তিন সংসদ সদস্যের ইঙ্গিত ছিল বলে জাহাঙ্গীর সমর্থকরা মনে করেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও জাহাঙ্গীর সমর্থকরা ক্ষোভের সাথে বিষয়টি তুলে ধরছেন। এমনকি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণায় এগিয়ে রয়েছেন। স্থানীয় নির্বাচনী বিশ্লেষকদের মতে, নির্বাচনী মাঠের বর্তমান চিত্র আগামী ৭ জানুয়ারি পর্যন্ত বহাল থাকলে গাজীপুর-১ আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য মুক্তিযুক্তবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ভরাডুবির সম্ভাবনা রয়েছে। এছাড়াও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকির ভরাডুবির কথা বলাবলি করলেও বাস্তবে ঠিক তা না। এখানে সতন্ত্র প্রার্থী আখতারউজ্জামাননের সাথে হাড্ডি লড়ায় হবে চুমকির। অপরদিকে গাজীপুর-২ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সাথে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলিম উদ্দিন বুদ্দিনের এখন পর্যন্ত হাড্ডা হাড্ডি লড়ায়ের কথা শোনা গেলেও জাহাঙ্গীর আলমের ব্যাপক তৎপরতায় বুদ্দিনের ভোটের মাঠ ক্রমেই চাঙ্গা হচ্ছে।

গাজীপুর-১ আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুক্তবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, গাজীপুর-২ আসনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সাথে লড়ছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলিম উদ্দিন বুদ্দিন এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির সাথে লড়ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ঢাকসুর সাবেক ভিপি ও জিএস, সাবেক সংসদ সদস্য, গাজীপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আখতারউজ্জামান।

গাজীপুরে ৭ প্রর্থীর মনোনয়ন প্রত্যাহার, ৫টি আসনে প্রতিদ্বন্দ্বি ৩৭ জন 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026
Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

July 22, 2026

Latest News

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Manikganj

বাকিতে মাল না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, শ্রমিকদল নেতা বহিষ্কার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa