বর্তমান সময়ে নিজেদের অগাধ ধনসম্পদ আর বিলাসবহুল জীবনযাপনের জন্য ধনকুবেররা সবাই থাকেন আলোচনার তুঙ্গে। তার মাঝে ভারতের বিজনেস টাইকুন রতন টাটাকে অন্য রকম সম্মানের আসনে রাখেন সবাই। গতকাল রাত সাড়ে ১১টায় তিনি হয়ে গেলেন মহাকালের অতিথি। মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। জীবনবোধ আর সাফল্যের নিরিখে ভারতের এই বিজনেস টাইকুন অনুসরণীয় ছিলেন গোটা বিশ্ববাসীর কাছে।

রতন টাটা

Advertisement

১. আমি সঠিক সিদ্ধান্ত নেওয়ায় বিশ্বাসী নই। সিদ্ধান্ত নিয়ে সেটাকে সঠিক প্রমাণ করি আমি বরং।

২. দ্রুত হাঁটতে চাইলে একাই হাঁটো। কিন্তু অনেক দূর হাঁটতে চাইলে সবাইকে নিয়েই হাঁটতে হয়।

৩. লোহাকে তার নিজের মরিচাই পারে ধ্বংস করতে। ঠিক তেমনি একজন মানুষকে শেষ করে দিতে পারে তাঁর নিজের মানসিকতা।

৪. সবাই তোমার দিকে যে পাথরগুলো ছুড়ে মারবে, সেগুলো রেখে দাও। তারপর তা দিয়ে নিজের সাফল্যের মনুমেন্ট গড়ো।

৫. জীবনের পথে ওঠা ও নামা দুটিই খুব জরুরি। কারণ, ইসিজিতে যদি সরলরেখা আসে, তার অর্থ হচ্ছে আমরা মারা গিয়েছি।

৬. সঠিক ভবিষ্যদ্বাণী করার সবচেয়ে ভালো উপায় হলো নিজেই ভবিষ্যৎ তৈরি করা।

৭. সফলতা পেলে তা নিজের মস্তিষ্কে গেঁথে ফেলা যাবে না, আর বিফল হলে তাতে হৃদয়কে ভেঙে পড়তে দেওয়া যাবে না।

৮. সবার কাছে তুমি যে সম্মান অর্জন করেছ, সেটিই তোমার সবচেয়ে বড় সম্পদ। একে রক্ষা করতে হবে।

৯. বিজয়ে বিনম্র হও। আর হেরে গেলে মাথা উঁচু করে সে পরাজয় বরণ করে নাও।

১০. আমাদের সবার মেধা ও প্রতিভা এক নয়, কিন্তু তা কাজে লাগানোর ক্ষেত্রে আমরা সবাই সমানভাবে সুযোগ পেয়ে থাকি।

এমন আরও অনেক কথা এই জ্ঞানী মানুষটি আমাদের শিখিয়ে গিয়েছেন। ছয় দশক ধরে বৈশ্বিক ব্যবসায়িক অঙ্গনে নিজের আলাদা অবস্থান জানান দেওয়া এই বিজনেস টাইকুন কখনো কোনো নিন্দনীয় বিতর্ক বা স্ক্যান্ডালে জড়াননি। নিজের কিছু নীতি ও মূলমন্ত্র মেনে চলা এই রতন টাটা তাই চিরস্মরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবেন বিশ্ববাসীর কাছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Dedicated desk news writer with a sharp eye for breaking stories and a passion for delivering accurate, timely, and engaging content. Skilled in news research, fact-checking, and writing under tight deadlines, with a strong commitment to journalistic integrity and clarity.