Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার দৈনন্দিন কাজেও বাড়ছে চর্মরোগের ঝুঁকি
মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

দৈনন্দিন কাজেও বাড়ছে চর্মরোগের ঝুঁকি

By Shamim Rezaজুলাই 26, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : আমরা প্রতিদিনের জীবনযাপনে অনেক কিছুই ব্যবহার করি। যেমন-হাতঘড়ি বা আংটি ব্যবহার করি। এই ঘড়ি বা আংটি ব্যবহারে শরীরের সে অংশে যদি বিকৃতি দেখা দেয় বা এমন কিছু উপসর্গ দেখা দেয়, যা আপনার শরীরের ওই অংশে কখনো ছিল না, তবে সেটিই হলো Contact dermatitis বা স্পর্শজনিত চর্মরোগ। আরও একটি সহজ উদাহরণ দেওয়া যেতে পারে।

Advertisement

মনে করুন, কোমরে ব্যথা হয়েছে। ব্যথা কমাতে একটি মালিশ বা জেল ব্যবহার করলেন। এটি ব্যবহার করার পর যদি স্থানটি লাল হয়, জ্বলে বা চুলকায় এবং ব্যথা করে কিংবা ফোস্কা ওঠে-তাহলে ধরে নিতে হবে এটি একটি সংস্পর্শজনিত চর্মরোগ অর্থাৎ ওই মলম আপনার ত্বকের সংস্পর্শে আসায় এমনটি হয়েছে।

এ ধরনের সমস্যা সবচেয়ে বেশি পাওয়া যায় চুলের কলপ ব্যবহারকারীর মধ্যে। চুল কালো করার জন্য কলপ ব্যবহার করা হয় এবং তা যখন চুল পেরিয়ে মাথার ত্বকে লাগে, তখন চুলকায় অথবা নাক, মুখ পর্যন্ত ফুলে গিয়ে এক বীভৎস অবস্থার সৃষ্টি করতে পারে। যে কোনো উত্তেজক পদার্থের সামান্য স্পর্শেই এ রোগ দেখা দিতে পারে।

এ রোগের অন্যতম কারণ ক্ষার। ব্লিচিং পাউডার, ডিটারজেন্ট, সাবান, বাসনপত্র পরিষ্কার করার জিনিসপত্রে ক্ষার থাকে এবং এ ক্ষার ত্বকের গভীরে প্রবেশ করে ত্বকের কোষ নষ্ট করে রোগের সৃষ্টি করে। এর বাইরে আগাছা, কীটনাশক, লোহা, ইস্পাত, লুব্রিকেটিং তেল থেকে এ রোগের সৃষ্টি হতে পারে। শিশুর ক্ষেত্রে কড়া সাবান, ডিটারজেন্ট, ব্লিচিং পাউডার, অ্যাসিড, ক্ষার, থুতু, প্রস্রাব, এমনকি পায়খানা লেগেও রোগ হতে পারে। অ্যালার্জির কন্ট্যাক্ট ডার্মাটাইটিস সাধারণত বড়দের বেশি হয়।

কারণ এ ধরনের অ্যালার্জির জন্য শরীরে যেসব কোষ প্রয়োজন, জন্মের সঙ্গে সঙ্গে শিশুর শরীরে তা থাকে না। আসুন, জেনে নেওয়া যাক শরীরের কোন স্থানে কী দিয়ে এ চর্মরোগ হতে পারে-

মুখ : প্রসাধনী, চুলের কলপ, হেয়ার স্প্রে ইত্যাদি।

কান : কানের দুল বা গহনা, বিশেষ করে তা যদি নিকেলের হয়।

চোখের পাতা : প্রসাধনী বস্তু, যা চোখের পাতায় ব্যবহার করা হয়।

ঠোঁট : লিপস্টিক ও ধাতুর তৈরি চশমার ফ্রেম।

গলা : পশমজাতীয় জামাকাপড়, সুগন্ধি পদার্থ ও নকল গলার হার।

বগল : ঘামের গন্ধ নিবারক পদার্থ, স্প্রেযুক্ত প্রসাধনী, জামা ইত্যাদি।

স্তন : ইলাস্টিক অথবা ব্রেসিয়ার।

কোমর : ইলাস্টিক।

কব্জি : ঘড়ি ও চুড়ির নিকেল অংশ।

হাত : হাতের গ্লাবস, সাবান, ডিটারজেন্ট।

পা : জুতা, মোজা।

চিকিৎসা : যে পদার্থের সংস্পর্শে এসে ত্বকের এ প্রদাহ বিকৃতি সৃষ্টি হয়, তা থেকে ত্বকের সংস্পর্শ দূর করতে হবে। এর বাইরে প্রয়োজনমতো ঝঃবৎড়রফ ও অহঃরযরংঃধসরহ ব্যবহার করতে হবে।

লেখক : ডা. দিদারুল আহসান,চর্ম,যৌন ও অ্যালার্জি রোগ বিশেষজ্ঞ

কনসালট্যান্ট ও ব্যবস্থাপনা পরিচালক, আল-রাজী হাসপাতাল, ফার্মগেট

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

জুন 5, 2026
​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

এপ্রিল 28, 2026
তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

এপ্রিল 21, 2026
Latest News
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

বর্ডার

যেখানে কাঁটাতারই রক্ত ঝরায়, সেখানে সাপ-কুমির কেন?

Jahid Iqbal

ধান্দাবাজ মিডিয়ার মুখোশ উন্মোচন: কর্পোরেট প্রপাগান্ডার বিরুদ্ধে জনস্বার্থের লড়াই

জাহিদ ইকবাল

নিকুঞ্জ: যেখানে অটোরিক্সা নেই, শহরের বাতাসে বাজে শান্তির সুর

ঈদে আনন্দহীন সাংবাদিক, দায় এড়াবে কে?

Jamayat

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে!

Iftar

ভিআইপিদের ইফতার পার্টিতে বঞ্চিত অসহায়–দুস্থরা!

সাংবাদিক

সাংবাদিকরা কেন সব দায় ‘দুর্বৃত্তদের’ ঘাড়ে চাপান?

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa