Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার নাস্তিকরা ক্রমেই উগ্রবাদী হয়ে উঠছে : শাহরিয়ার কবির
মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

নাস্তিকরা ক্রমেই উগ্রবাদী হয়ে উঠছে : শাহরিয়ার কবির

By Saiful Islamঅক্টোবর 29, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : ‘নাস্তিকরা (সৃষ্টিকর্তায় অবিশ্বাসী) ক্রমেই উগ্রবাদী হয়ে উঠছে’ বলে মন্তব্য করেছেন বিশিষ্ট লেখক, সাংবাদিক ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির।

তিনি বলেন, ‘উগ্রবাদী মোল্লারা যে আচরণ করেন, নাস্তিকরাও এখন তাই করছেন। তারাও সমাজে হিংসা, বিদ্বেষ, অশান্তি ছড়াচ্ছে। বিশ্বাসীদের অনুভূতিতে আঘাত করছে। তারাও উগ্রবাদী হয়ে উঠছে। নাস্তিকরা আল্লাহ-রাসুলকে নিয়ে যেভাবে বিষোদগার করছে, তা সুস্থ মস্তিষ্কের কর্ম নয়। অথচ নাস্তিকরা আগে ঠিক এমন ছিল না। তার মানে সমাজ এক অস্থির সময় পার করছে।’

ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং একই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে বহিষ্কার প্রসঙ্গে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন এ বিশ্লেষক।

শাহরিয়ার কবির বলেন, ‘ডিজিটাল আইন এবং এ আইনে মামলা ও গ্রেফতার বিষয়ে প্রথম থেকেই আপত্তি করে আসছি। এই আইনের অপব্যবহার হবে এমন আশঙ্কা আমার মতো সবারই। কিন্তু এর বিপরীতেও আলোচনা আছে। বাকস্বাধীনতা মানেই আমি যা ইচ্ছা তা বলতে পারি না। সমাজ, রাষ্ট্র ও বাস্তবতাকে উপেক্ষা করে যা ইচ্ছা তাই করা যায় না।’

তিনি বলেন, ‘পৃথিবীর ৭০০ কোটি মানুষের মধ্যে ৬০০ কোটিই সৃষ্টিকর্তায় বিশ্বাস করেন। এ বিশ্বাসকে অস্বীকার করার কোনো উপায় নেই। ধর্মীয় আচার বা অনুভূতির প্রকাশই মানুষের স্বাধীনতা। অন্যের অধিকার বা আচারকে খাটো করে দেখা কোনো ধর্মই সংরক্ষণ করে না। অথচ উগ্রবাদী মোল্লারা তা মনে করে না। তারা অপরের প্রতি হিংসা-বিদ্বেষ ছড়াতে ধর্মের অপব্যাখ্যা দিয়ে আসছেন। আমরা ধর্মান্ধদের এমন আচরণের প্রতিবাদ করে আসছি। উগ্রবাদীদের বিরুদ্ধে রাষ্ট্র কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে কড়া সমালোচনা করছি।’

এ বিশ্লেষক বলেন, ‘একইভাবে প্রতিবাদ বা বিরোধিতা করছি নাস্তিকদের ছাড়ানো হিংসা নিয়েও। ধর্মে বিশ্বাস করুন বা না করুন, আপনি অন্যের মনে আঘাত দিতে পারেন না। স্বাধীনতার নামে যা খুশি তাই করতে পারেন না। ওহাবি মোল্লারা ইহুদি-নাসারা নিয়ে যেভাবে মত প্রকাশ করছে, নাস্তিকরাও এর বিপরীতে তাই করছে। নাস্তিকরা আল্লাহ-রাসুল নিয়ে যেভাবে বিষোদগার করছে, তা সুস্থ মস্তিষ্কের কর্ম নয়। মনে রাখতে হবে, পশ্চিমা বিশ্ব আর বাংলাদেশ এক নয়। এটি আমি ব্লগারদের বারবার বলে থাকি। এখানকার বাস্তবতা আমলে নিয়ে আপনাকে মত প্রকাশ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘মৌলবাদী হচ্ছে, অন্যের মতকে মেনে না নেয়া। নাস্তিকরাও এখন তাই করছে। তাহলে মৌলবাদীদের সঙ্গে তাদের তফাৎ কোথায়? পাকিস্তান আমলেও নাস্তিকতা ছিল। অধ্যাপক আহমেদ শরীফরা ‘নাস্তিক সমিতি’ করেছিলেন। তারা কোনো হিংসা ছড়াননি। তারা সমাজে শান্তি প্রতিষ্ঠার বাণী প্রচার করেছেন। আর এখন?’ সূত্র : জাগো নিউজ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

জুন 5, 2026
​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

এপ্রিল 28, 2026
তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

এপ্রিল 21, 2026
Latest News
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

বর্ডার

যেখানে কাঁটাতারই রক্ত ঝরায়, সেখানে সাপ-কুমির কেন?

Jahid Iqbal

ধান্দাবাজ মিডিয়ার মুখোশ উন্মোচন: কর্পোরেট প্রপাগান্ডার বিরুদ্ধে জনস্বার্থের লড়াই

জাহিদ ইকবাল

নিকুঞ্জ: যেখানে অটোরিক্সা নেই, শহরের বাতাসে বাজে শান্তির সুর

ঈদে আনন্দহীন সাংবাদিক, দায় এড়াবে কে?

Jamayat

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে!

Iftar

ভিআইপিদের ইফতার পার্টিতে বঞ্চিত অসহায়–দুস্থরা!

সাংবাদিক

সাংবাদিকরা কেন সব দায় ‘দুর্বৃত্তদের’ ঘাড়ে চাপান?

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa