Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home নেইমারকে বোতল ছুঁড়ে মারল প্রতিপক্ষের সমর্থকরা
খেলাধুলা ফুটবল

নেইমারকে বোতল ছুঁড়ে মারল প্রতিপক্ষের সমর্থকরা

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 25, 20212 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: ফরাসি ফুটবলে ‘ল্য ক্লাসিক’ নামে পরিচিত পিএসজি-মার্শেইয়ের লড়াইটা ইউরোপীয় গণ্ডি ছাপিয়ে বিশ্বে উত্তেজনা সৃষ্টি না করলেও ঘরোয়া ফুটবলে বেশ উত্তাপ ছড়ায়। কাল রাতে সেটাই টের পেলেন নেইমার। প্রতিপক্ষ সমর্থকরা বোতল ছুঁড়ে মারল তাকে। পরিস্থিতি এতটাই কঠিন হলো, এক পর্যায়ে পুলিশি প্রহরায় কর্নার নিতে হয়েছিল তাকে।

মার্শেইয়ের মাঠে এর বাইরেও রাতটা ভালো কাটেনি নেইমারের। গোল পাননি তিনি, পাননি সতীর্থ কিলিয়ান এমবাপে কিংবা লিওনেল মেসিও। তাতেই পিএসজি বাধ্য হয়েছে গোলশূন্য ড্রয়ে।

চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষের ডেরায় ফরাসি জায়ান্টরা এ রাতে পাশে পায়নি সমর্থকদের, পাছে দুই সমর্থক গোষ্ঠীর মাঝে দাঙ্গা লেগে যায়! পিএসজি সমর্থকদের মার্শেইয়ের মাঠে আসতে না দিয়ে সেটা ঠেকানো গেছে বটে, তবে খেলোয়াড়রা রক্ষা পেলেন না তাতে। দুয়ো তো ছিলই, পুরো ম্যাচে বোতল, কাপ, আরও অনেক রকমের বর্জ্যও নেইমারদের দিকে ছুঁড়ে মেরেছে মার্শেই ভক্তরা।

ভাগ্যিস তখন পুলিশ ছিল। সঙ্গে ছিল স্বেচ্ছাসেবকদের বেড়ি, যা সমর্থকদের ছুঁড়ে মারা উটকো জিনিসগুলোকে মাঠে আসতে বাধা দেয়। তাদের সৃষ্টি করা বেষ্টনীতে থেকেই শেষমেশ কর্নার নিতে হয়েছে নেইমারকে।

এমন কিছু সম্পর্কে কর্তৃপক্ষ আগে থেকেই জানতো। তাই তো প্রস্তুতিটাও ছিল তেমনই। পিএসজি সমর্থকদের মাঠে আসতে দেওয়া হয়নি। তবে মার্শেই ভক্তরাও সাধু সন্ন্যাসী নন, অঁজের বিপক্ষে গেল মাসেই তো গ্যালারিতে লেগে গিয়েছিল দাঙ্গা।

পিএসজির বিপক্ষে ম্যাচেও তা হয়েছে। একজন সমর্থক তো বেষ্টনী ভেঙে মেসির কাছে দৌড়েই চলে যাচ্ছিলেন, কিন্তু শেষমেশ স্বেচ্ছাসেবকদের হস্তক্ষেপে তাকে আটকানো সম্ভব হয়।

এমন দাঙ্গার কারণেই হয়তো, মাঠের ফুটবলটাও ভালো হয়নি পিএসজির। বেশ কিছু সুযোগ সৃষ্টি করেও পায়নি গোলের দেখা। তাই গোলশূন্য ড্রতেই শেষ হয়েছে পিএসজি মার্শেইয়ের এই ঐতিহ্যবাহী দ্বৈরথ।

এই ড্রয়ের পরও অবশ্য কোচ মরিসিও পচেত্তিনোর দল আছে লিগ ওয়ানের শীর্ষে। ১১ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট অর্জন করেছে তারা। দুইয়ে থাকা লেঁস এখনই তাদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে পড়েছে।

নিজেদের পরবর্তী ম্যাচে অবশ্য মেসিরা সমর্থকদের পাশে পাচ্ছেন। আগামী ৩০ অক্টোবর নিজেদের মাঠে লিলের মুখোমুখি হবে দলটি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.