Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হলে ভারতের সেনাবাহিনী  ১০ দিনের কম সময়ে প্রতিবেশীকে ধুলার সঙ্গে মিশিয়ে দিতে সক্ষম বলে হুঙ্কার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷

মঙ্গলবার ন্যাশনাল ক্যাডেট কোরের (এনসিসি) বার্ষিক সম্মেলনে দেওয়া ভাষণে এ কথা বলেন মোদী৷ বলেন,  ‘‘পাকিস্তান আগেই আমাদের সঙ্গে তিনটি যুদ্ধ হেরেছে৷ আবার যুদ্ধ হলে আমাদের সেনাবাহিনী তাদের পরাজিত করতে সাত থেকে ১০ দিনের বেশি সময় নেবে না৷”

গত কয়েক সপ্তাহ ধরে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভারতে জুড়ে মোদী সরকারের বিরুদ্ধে বিক্ষোভ চলছে৷ তার সঙ্গে দেশের অর্থনীতিতে মন্দাভাব নিয়ে বেশ চাপে আছেন মোদী৷

আগামী মাসে দিল্লিতে বিধানসভা নির্বাচন৷ দেশের বর্তমান পরিস্থিতে দিল্লির নির্বাচনে মোদীর দল বিজেপিকে বড় পরীক্ষা দিতে হবে৷ এনসিসির এই অনুষ্ঠান দিয়েই দিল্লির ভোটে দলের হয়ে প্রচার শুরু করলেন মোদী৷

‘‘কিন্তু আজ তরুণরা চিন্তা-ভাবনায় অগ্রসর হয়েছে৷ তাই তারা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে সন্ত্রাসীদের ভূমিতেই তাদের শিক্ষা দিয়ে আসছে৷”

মঙ্গলবারের অনুষ্ঠানে এনসিসির মেরুন রঙের বেসবল ক্যাপ পরে ভাষণ দেন মোদী৷

ভারতকে যেভাবে চাপে রাখছে পাকিস্তান-

কূটনৈতিক সম্পর্কে টান :

ভারতের রাজ্য জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সরিয়ে নেবার প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কে বদল এনেছে৷ বাণিজ্যনীতিতে বদলের পাশাপাশি পাকিস্তানী কূটনীতিতে ভারতের মর্যাদা আগের চেয়ে কমানো হয়েছে৷

কূটনীতিককে ফেরত পাঠানো : 

কূটনৈতিক সম্পর্কে বদল আনার প্রথম ধাপে পাকিস্তানে ভারতের হাইকমিশনারকে ফেরত পাঠানো হচ্ছে৷ শুধু তাই নয়, দিল্লী থেকে ফিরিয়ে নেয়া হচ্ছে পাক হাইকমিশনারকেও৷

বাণিজ্যে টান :

বুধবার পাকিস্তানের নিরাপত্তা পরিষদ প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে বৈঠকে বসে৷ কাশ্মীরের মর্যাদা বদলের পর ভারতের সাথে দ্বিপাক্ষিক বাণিজ্য অনির্দিষ্টকালের জন্য বাতিল করার সিদ্ধান্ত নেয় তারা৷

বন্ধ সমঝোতা :

কাশ্মীর ইস্যুকে ঘিরে পাক কর্তৃপক্ষ জানিয়েছে তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করছে লাহোর-দিল্লী রুটের ট্রেন সমঝোতা এক্সপ্রেস৷ এর উত্তরে রোববার ভারতের পক্ষে জানানো হয় যে, ভারত থেকে পাকিস্তানগামী সমঝোতা এক্সপ্রেসও বন্ধ থাকবে৷

বাস চলাচলও বন্ধ : 

সমঝোতা এক্সপ্রেসের চলাচল বন্ধ ঘোষণার পরই পাকিস্তান টুরিজম ডেভেলাপমেন্ট কর্পোরেশন জানিয়েছে, লাহোর-দিল্লী-লাহোর রুটের সব বাস চলাচলও অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে৷ অন্যদিকে, দিল্লী ট্রান্সপোর্ট কর্পোরেশন জানায়, সোমবার থেকে ভারত থেকে পাকিস্তানগামী সব বাস বাতিল করছে তারা৷

নিষিদ্ধ বলিউড : 

কাশ্মীর ইস্যুর ঝড় এসে পড়ল বলিউডের গায়েও৷ ইমরান খানের তথ্য ও সম্প্রচার বিষয়ক বিশেষ সমণ্বয়কারী, ফিরদৌস আশিক আওয়ান জানিয়েছেন, চলমান পরিস্থিতিতে ভারতীয় ছবির প্রদর্শনী পাকিস্তানে নিষিদ্ধ করছে পাকিস্তান৷  সূত্র : ডয়েচে ভেলে।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.