Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার পিঁপড়ার কাছে শিক্ষা নিলে কমতে পারে যানজট
মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

পিঁপড়ার কাছে শিক্ষা নিলে কমতে পারে যানজট

By Hasan MajorJune 8, 20213 Mins Read

পিঁপড়ার কাছে শিক্ষা নিলে কমতে পারে যানজট

Advertisement
জুমবাংলা ডেস্ক: ঢাকা-কলকাতাসহ বিশ্বজুড়ে অনেক শহরেই যানজট বড় সমস্যা৷ বিশেষজ্ঞরা যানজটের নানা কারণ বিশ্লেষণ করে সমাধানসূত্র তুলে ধরার চেষ্টা করছেন৷ কিন্তু এখনো আমরা তার সুফল দেখতে পাচ্ছি না৷

মানুষের তৈরি রাজপথের চারিদিকে শুধু যানজট৷ অথচ পিঁপড়া হাইওয়ে কখনোই থমকে যায় না৷ সেখানে অনেক ভিড় থাকলেও কখনো কোনো যানজট হয় না৷ আমাদের হাইওয়েতে যানজট শুধু স্বাভাবিক হয়ে উঠছে না, মানুষ একের পর এক যানজটের রেকর্ডও ভেঙে চলেছে৷

২০০৫ সালে রিটা নামের ঘুর্ণিঝড় থেকে বাঁচতে প্রায় ২৫ লাখ মানুষ অ্যামেরিকার হিউস্টন শহর থেকে পালানোর চেষ্টা করেছিলেন৷ ফলে গোটা পরিবহণ ব্যবস্থা ভেঙে পড়ে৷ প্রায় ৪৮ ঘণ্টা ধরে ১৬০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছিল৷

২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপ ফুটবলের ফাইনালের সময়ও এমন সংকট ঘটেছিল৷ সাও পাওলো শহর থেকে শুরু হয়ে যানজট ৩৪৪ কিলোমিটার দীর্ঘ হয়ে উঠেছিল, যা প্রায় রিও ডি জেনেইরো পর্যন্ত দূরত্বের সমান৷

২০১২ সালে মস্কো শহর প্রচণ্ড শীতের কবলে পড়েছিল৷ প্রবল তুষারপাতের কারণে মস্কো ও সেন্ট পিটার্সবার্গ শহরের মধ্যে হাইওয়ে টানা তিন দিন, তিন রাত বন্ধ ছিল৷

কিন্তু যানজটের প্রধান কারণগুলি কী কী? পরিবহণ বিশেষজ্ঞ হিসেবে প্রো. পেটার ভাগনার মনে করেন, ‘‘মূল কারণ অবশ্যই ধারণক্ষমতার অভাব৷ অন্য কারণও রয়েছে বটে, তবে সেগুলি তেমন ঘনঘন দেখা যায় না৷ কখনো কিছু মানুষ গাড়ি চালানোর সময় ভুল করে৷ অসতর্ক থাকার কারণে জোরে ব্রেক কষতে হয়৷”

যানজট বিশেষজ্ঞ মিশায়েল শ্রেকেনব্যার্গ এমন প্রবণতা আরও বিশ্লেষণ করে বলেন, ‘‘পথে মেরামতির কাজ, দুর্ঘটনা, খারাপ আবহাওয়া যানজটের কারণ হতে পারে৷ তবে ষাট থেকে সত্তর শতাংশের জন্য পথে ওভারলোড বা মাত্রাতিরিক্ত সংখ্যার গাড়িঘোড়া দায়ী৷ অঞ্চল অনুযায়ী কিছু হেরফের হয়৷ একই সময়, একই রুটে, একই দিকে খুব বেশি যানবাহন চললে বিশ্বের প্রায় যে কোনো প্রান্তেই যানজট প্রায় অনিবার্য৷”

পিঁপড়া কীভাবে ভিড় সামলায়? বার্লিনের ‘অ্যান্টস্টোর’ দোকানের মালিক মার্টিন সেবাস্টা বলেন, ‘‘পিঁপড়াদের ক্ষেত্রে পারস্পরিক সংহতির বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ৷ গাড়িচালকদের ক্ষেত্রে হয়তো সেটা খুব বেশি দেখা যায় না৷ সবাই দ্রুত গন্তব্যে পৌঁছতে ব্যস্ত থাকেন৷ অন্যদের অবস্থা বিবেচনা না করে সবাই শুধু নিজের স্বার্থ দেখেন৷ এমন আগ্রাসী গাড়িচালকরা কিছুটা সংযত হলে ভালো হয়৷”

মানুষের আচরণ বিশ্লেষণ করে যানজট বিশেষজ্ঞ মিশায়েল শ্রেকেনব্যার্গ বলেন, ‘‘পথে ড্রাইভাররা সহযোগিতা করতে চান না৷ তাদের স্বার্থপরতার কারণে গোটা প্রণালী কার্যকর হতে পারে না৷ গণিতের ভাষায় একে ম্যাক্সিমা বলা হয়৷ অর্থাৎ ইউজার অপ্টিমাম এবং সিস্টেম অপ্টিমামের মাঝে চালককে নিজের জন্য সেরা পরিস্থিতি বেছে নিতে হয়৷ ব্যবহারকারী হিসেবে তার সুবিধা হলেও পরিবহণ ব্যবস্থার জন্য সেটা মোটেই সেরা পথ নয়৷ চালকেরা পরস্পরের বিরুদ্ধে লড়ে গেলে সিস্টেম মোটেই কার্ষকর হতে পারে না৷”

অন্যদিকে পিঁপড়া সহযোগিতায় বিশ্বাস করে এবং একই লক্ষ্যের জন্য কাজ করে৷ মানুষও আসলে গন্তব্যে পৌঁছতে চায়৷ কিন্তু শুধু নিজের স্বার্থকে অগ্রাধিকার দেবার কারণে অনেকটা সময় যানজটেই কেটে যায়৷ তথ্যসূত্র: ডয়চে ভেলে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

June 5, 2026
​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

April 28, 2026
তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

April 21, 2026

Latest News

খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

বর্ডার

যেখানে কাঁটাতারই রক্ত ঝরায়, সেখানে সাপ-কুমির কেন?

Jahid Iqbal

ধান্দাবাজ মিডিয়ার মুখোশ উন্মোচন: কর্পোরেট প্রপাগান্ডার বিরুদ্ধে জনস্বার্থের লড়াই

জাহিদ ইকবাল

নিকুঞ্জ: যেখানে অটোরিক্সা নেই, শহরের বাতাসে বাজে শান্তির সুর

ঈদে আনন্দহীন সাংবাদিক, দায় এড়াবে কে?

Jamayat

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে!

Iftar

ভিআইপিদের ইফতার পার্টিতে বঞ্চিত অসহায়–দুস্থরা!

সাংবাদিক

সাংবাদিকরা কেন সব দায় ‘দুর্বৃত্তদের’ ঘাড়ে চাপান?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa