Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক প্রথমবারের মতো ভারত-চীনের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক

প্রথমবারের মতো ভারত-চীনের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 23, 20243 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদে রাশিয়াকে একঘরে করার চেষ্টার অংশ হিসেবে একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং তাদের পশ্চিমা মিত্ররা। রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ করে দিয়েছিলেন তারা। এর পরও তেমন অসুবিধায় পড়েনি রাশিয়া। ভারত, চীন, উত্তর কোরিয়া, বেলারুশসহ কয়েকটি দেশের সঙ্গে তারা বাণিজ্যিক সম্পর্ক জোরদার করে। এরপর রুশ জ্বালানি তেলের অন্যতম ক্রেতায় পরিণত হয় ভারত ও চীন।

প্রথমবারের মতো ভারত-চীনের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা

Advertisement

এবার প্রথমবারের মতো এ দুই দেশের কয়েকটি কোম্পানিকে টার্গেট করেছে ইইউ। তবে দুটি দেশের বড় কোনো শিল্প প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। পাশাপাশি তারা রাশিয়া, বেলারুশ ও উত্তর কোরিয়ার প্রায় ২০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে।

বৃহস্পতিবার ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। এতে বলা হয়, রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার নতুন প্যাকেজ ঘোষণা করতে সম্মত হয়েছে ইইউ। সেসঙ্গে মস্কোর যুদ্ধ-প্রচেষ্টায় সহায়তার জন্য ভারত ও চীনের কোম্পানিকে দোষারোপ করা হয়েছে। ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর এটা ইইউর দেওয়া ১৩তম নিষেধাজ্ঞা।

এ প্রসঙ্গে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন বলেন, তারা অবশ্যই ভ্লাদিমির পুতিনের যুদ্ধযন্ত্রকে দমিয়ে রাখার চেষ্টা করে যাবেন। তারা ক্রেমলিনের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগ অব্যাহত রাখবেন।

গত সপ্তাহে সাইবেরিয়ার কারাগারে মারা যান রাশিয়ার বিরোধী দলের নেতা আলেক্সি নাভালনি। তিনি প্রেসিডেন্ট পুতিনের কঠোর সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। এ মৃত্যুকে কেন্দ্র করে দেশটির ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়া নিয়ে আলোচনা করেছেন ইইউ কর্মকর্তারা। যে কারাগারে নাভালনি মারা গেছেন, সেটির ছয় কর্মকর্তার ওপর এরই মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। চীন ও ভারতের কোম্পানিগুলোকে টার্গেট করা হয়েছে ইইউ ও জি৭ দেশগুলোর প্রচেষ্টার অংশ হিসেবে। এ দেশগুলো চাচ্ছে অন্য দেশগুলোকে কাজে লাগিয়ে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগ করতে।

বুধবার ব্রাসেলসে ইইউর বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপে সদস্য দেশগুলোর চাপের মুখে পড়ে ইইউ। তবে চীনের মূল ভূখণ্ডের কোনো কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। এ নিষেধাজ্ঞার বিরোধিতায় জার্মানিকে অবস্থান নিতে দেখা যায়।

পশ্চিমা দেশগুলোর এসব নিষেধাজ্ঞার পরও রাশিয়াকে দমিয়ে রাখা যাচ্ছে না। দেশটি ক্রমাগত ড্রোন, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক সরঞ্জামের উৎপাদন অব্যাহত রেখেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যমটির হাতে আসা তথ্য অনুযায়ী, রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে– এমন দেশগুলোর মধ্যে চীনের মূল ভূখণ্ডের তিনটি এবং ভারতের একটি কোম্পানিকে টার্গেট করেছে ইইউ। এ ছাড়া শ্রীলঙ্কা, তুরস্ক, থাইল্যান্ড, সার্বিয়া ও কাজাখস্তানের ব্যবসায়ীদেরও টার্গেট করা হয়েছে। রাশিয়াকে যন্ত্র সরবরাহ– বিশেষ করে বৈদ্যুতিক, মাইক্রোচিপ দিয়ে অস্ত্র তৈরিতে সহায়তার প্রমাণ পাওয়া গেলে টার্গেটে থাকা ব্যবসায়ীরা বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় আসতে পারেন।

ইউরোপের দেশগুলোর জোট নিষেধাজ্ঞার অনুমোদন দিলেও এখনও ব্যক্তি এবং কোম্পানির নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। শিগগিরই এগুলোর নামসহ বিস্তারিত প্রকাশ করা হবে। নতুন এ পদক্ষেপের মাধ্যমে ইউক্রেনে আগ্রাসনের প্রতিবাদে নিষেধাজ্ঞার আওতায় আসা রাশিয়ার প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় দুই হাজারে দাঁড়াল। গত সপ্তাহে হাঙ্গেরি এ নিষেধাজ্ঞার বিরোধী অবস্থান থেকে সরে আসে। এর মাধ্যমে এটি অনুমোদনের পথ প্রশস্ত হয়।

ব্রাসেলসে ইইউর বৈঠকে রুশ টেক জায়ান্ট ইয়ান্ডেক্সের প্রতিষ্ঠাতা আর্কেডি ভলোঝের ওপর নিষেধাজ্ঞা নবায়ন না করার সিদ্ধান্ত নেওয়া হয়। ভলোঝে সম্প্রতি ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রতিবাদ জানান এবং এটা ‘বর্বর’ বলে বর্ণনা করেন। তিনিই প্রথম রুশ ব্যক্তি যিনি নিষেধাজ্ঞার আওতামুক্ত হতে যাচ্ছেন। গত বছর যুক্তরাজ্য রুশ ব্যবসায়ী ওলেজ টিনকভকে নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

জুন 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

জুন 21, 2026
a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

জুন 21, 2026

Latest News

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa