Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রীকে যা বললেন ব্যারিস্টার সুমন
মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

প্রধানমন্ত্রী-অর্থমন্ত্রীকে যা বললেন ব্যারিস্টার সুমন

By iNews Deskমে 12, 20202 Mins Read

Advertisement
করোনাভাইরাস মহামারিতে দেশের সরকারি কর্মকর্তাদের ঈদুল ফিতরের বোনাস না দিয়ে সেই অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেয়ার জন্য অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়েছেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। দেশের অন্যান্য মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্তদের প্রতিও একই ধরনের আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (১১ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক পেজে লাইভে এসে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে সুমন এ আহ্বান জানান।

দেশে করোনাভাইরাসের আঘাতের কথা তুলে ধরে লাইভের শুরুতেই সুমন বলেন, আজকে আমি একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে আপনাদের সামনে দাঁড়িয়েছি। মাননীয় অর্থমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলতে চাই। এই বছরটি হলো একশো বছরের মধ্যে সবচেয়ে বড় মহামারির বছর। এই মহামারিতে আমরা যে যার মত বাড়িতে লকডাউনে আছি। এখানে পহেলা বৈশাখের মত একটি বড় উৎসব গেছে, য আমরা বাড়ি থেকে বের হইনি।

‘এখন ঈদ আমাদের সামনে। আমরা যতটুকু জানতে পারলাম সরকারি চাকরিজীবী-কর্মকর্তাদের ঈদ বোনাস দেয়া হবে। আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলতে চাই, মাননীয় অর্থমন্ত্রী এই সময়ে কি ঈদ বোনাসটা না দিলে হয় না? এই সময় কি ঈদ বোনাসটা বন্ধ করলে হয় না? আসলে আমাদের তো এই বছর কোনো ধরনের উৎসব-অনুষ্ঠান হবে না। অনুষ্ঠান হওয়ার সুযোগই তো আমাদের নেই। এই সময় যদি আমাদের টাকাটা সেভ করা যায়, তাহলে শত কোটি টাকা হবে। এক্ষেত্রে শত কোটি টাকা কাট-ছাঁট করে করোনাভাইরাসে আক্রান্তদের জন্য ব্যয় করা যায় না মাননীয় অর্থমন্ত্রী?’

সুমন বলেন, এই সময় যদি আপনি সরকারি কর্মকর্তাদের ঈদ বোনাস দেন, তাহলে বেসরকারি পর্যায়ের কর্মকর্তারা যারা বেতন ঠিক মত পাচ্ছে না, বোনাস তো প্রশ্নই আসে না। যেখানে ৯০ শতাংশ বেসরকারি চাকরিজীবী বোনাস পাচ্ছেন না। এই দুই গ্রুপের মধ্যে যে একটা বঞ্চনা তৈরি হবে, আপনি কি তা বুঝতে পারছেন মাননীয় অর্থমন্ত্রী?

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এ আইনজীবী বলেন, আমি আশা করবো যে মাননীয় প্রধানমন্ত্রীও এই দিকটিতে নজর দেবেন। সরকারি কর্মকর্তারা এ বছর ঈদ বোনাস না পেলে তো আর না খেয়ে কেউ মারা যাবেন না। উনারা তো বেতন পাবেনই।

সুমন বলেন, অন্তত এই বছরের ঈদ বোনাসটা যদি আটকে দেয়া যেতো মাননীয় অর্থমন্ত্রী, তাহলে তো আমাদের অনেকগুলো লোক বেঁচে যেতো। তাহলে তো সরকারি এবং বেসরকারি কর্মকর্তাদের মধ্যে এরকম একটা বৈষম্য তৈরি হয় না।

‘আমি আমার এই বক্তব্যের মাধ্যমে সবাইকে বলতে চাচ্ছি যে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, ত্বরিত একটা ব্যবস্থা গ্রহণ করেন। এবার ঈদ বোনাস না দিলে কেউ মনে কষ্ট পাবে না।’
অর্থমন্ত্রীকে উদ্দেশ্য করে সুমন বলেন, এই বোনাসটা যদি প্রধানমন্ত্রীর তহবিলে জমা দেয়া যায়, অনেক দূর যাওয়া যাবে। পরিশেষে আবারও বলতে চাই যে, আমরা তো ভালো পারফরম্যান্স করতে পারিনি, তবে কাট-ছাঁটের মধ্য দিয়ে যদি করোনাভাইরাসে আক্রান্তদের পাশে দাঁড়াতে পারি, এটাই হবে আমাদের সবচেয়ে বড় সফলতা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards.We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

জুন 5, 2026
​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

এপ্রিল 28, 2026
তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

এপ্রিল 21, 2026
Latest News
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

বর্ডার

যেখানে কাঁটাতারই রক্ত ঝরায়, সেখানে সাপ-কুমির কেন?

Jahid Iqbal

ধান্দাবাজ মিডিয়ার মুখোশ উন্মোচন: কর্পোরেট প্রপাগান্ডার বিরুদ্ধে জনস্বার্থের লড়াই

জাহিদ ইকবাল

নিকুঞ্জ: যেখানে অটোরিক্সা নেই, শহরের বাতাসে বাজে শান্তির সুর

ঈদে আনন্দহীন সাংবাদিক, দায় এড়াবে কে?

Jamayat

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে!

Iftar

ভিআইপিদের ইফতার পার্টিতে বঞ্চিত অসহায়–দুস্থরা!

সাংবাদিক

সাংবাদিকরা কেন সব দায় ‘দুর্বৃত্তদের’ ঘাড়ে চাপান?

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa