Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার দেখা পেলাম বাণিজ্যের মহাজনের
মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার

দেখা পেলাম বাণিজ্যের মহাজনের

By Hasan Majorএপ্রিল 13, 2022Updated:এপ্রিল 13, 20223 Mins Read

Advertisement
সাজেদ ফাতেমী: এক অভূতপূর্ব ও অসামান্য অভিজ্ঞতা হলো ১২ এপ্রিল দুপুরবেলা। এদিন এক অনন্য ব্যক্তিত্বের সান্নিধ্যে আসার সুযোগ হলো। পাঠ্যবই কিংবা অন্য বইপত্রে নানান দেশের বহু মনীষীর কথা আমরা জেনেছি।

বাণিজ্যক্ষেত্রের বহু কিংবদন্তী কিংবা মহাজনের কথাও জানি। কিন্তু আমি যার দর্শন পেলাম তিনি সবকিছুকে ছাপিয়ে ‘বাণিজ্যের মনীষী মহাজন’রূপে আমার কাছে ধরা দিলেন। তিনি সুফি মিজানুর রহমান। পিএইচপি পরিবারের চেয়ারম্যান এবং ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান। তাঁর সঙ্গে কাটানো দুই ঘণ্টার দুপুর আমার জীবনে যেন নতুন কোনো দিগন্ত উন্মোচন করে দিল।

সুফি মিজান স্যারকে কিভাবে পেলাম? বলছি। ৬ এপ্রিল প্রথম আলোয় ‘সুফি মিজানের পরিবারে একটি সন্ধ্যা’ শিরোনামে একটি নিবন্ধ লিখেন এ দেশের বিজ্ঞানের অন্যতম কান্ডারি অধ্যাপক মো. কায়কোবাদ। তিনি চট্টগ্রামে সুফি মিজান স্যারের বাসায় তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে একটি সন্ধ্যা কাটিয়েছেন। সেখানে তাঁদের আতিথেয়তায় মুগ্ধতা এবং সেখানে অনুষ্ঠিত গানের আসর (প্রতি সপ্তাহে গানের আসর বসে) থেকে উজ্জীবনী সুধা নিয়ে বাড়ি ফেরার গল্প খুব সুনিপূণভাবে তুলে ধরেছেন। কায়কোবাদ স্যারের লেখাটি এক দমে পড়ার পর যেন এক ঘোরের মধ্যে ডুবে গেলাম। সম্বিৎ ফিরে পেয়ে একটু থিতু হয়ে কায়কোবাদ স্যারকে ফোন দিলাম। লেখাটি পড়ে আমার মুগ্ধতার কথা জানিয়ে বললাম- ‘স্যার, যে মানুষটি নিজের বাড়িতে প্রতি সপ্তাহে গানের আসর বসান, আমি তার সঙ্গে দেখা করতে চাই’।

আমার কথা শেষ হতে না হতেই তিনি বললেন- ‘কথা বলেন’। বলে অন্য একজনকে ফোনটি ধরিয়ে দিলেন। ওপাশ থেকে একটা শান্ত অথচ মায়াবী কণ্ঠস্বর ভেসে এলো- ‘আসসালামুআলাইকুম স্যার। আমি সুফি মিজানুর রহমান বলছি। আপনি সাজেদ ফাতেমী স্যার বলছেন?’ আমিতো অবাক! রীতিমতো হকচকিয়ে গেলাম। বললাম- ‘আপনি কেন? আমিতো কায়কোবাদ স্যারের সঙ্গে কথা বলছিলাম’। তিনি বললেন- ‘কায়কোবাদ স্যার আমার সঙ্গেই আছেন। আপনি আর স্যার আমাকে নিয়েই কথা বলছিলেন। তাই ফোনটা নিলাম। আপনি ভালো আছেন?’ আমি দ্বিগুণ বিস্ময় নিয়ে বললাম- ‘জি স্যার। কিন্তু আপনি আমার মতো একজন ক্ষুদ্র মানুষের সাথে এভাবে কথা বলছেন? আমাকে স্যার বলছেন কেন?’ তিনি বললেন- আমি সবাইকে সম্মান দিই। আর আপনিতো শিল্পী। শিল্পীর কদর আমার কাছে অনেক বেশি।’ একরাশ বিস্ময় আর এক আকাশ ভালোলাগায় আমার বুক যেন ভরে গেল। তিনি আমাকে দেখা করার আমন্ত্রণ জানালেন।

আমন্ত্রণে সাড়া দিতেই গতকাল চলে যাই তাঁর ড্যারায়। জুমবাংলার সম্পাদক হাসান মেজর আগে থেকেই সুফি মিজান স্যারের পরিচিত। তাকে আমার সঙ্গী হতে অনুরোধ করলাম। তিনিও এলেন। দুজনে প্রবেশ করলাম বাণিজ্যের মহাজনের বিশাল কক্ষে। চেয়ার থেকে দাঁড়িয়ে আমাদের অভ্যর্থনা জানালেন। সাদা ধবধবে পাঞ্জারি, মাথায় টুপি। শুভ্র সফেদ শুশ্রুম-িত ৮০ বছর বয়সী এক টগবগে তরুণ। কক্ষে আগে থেকেই বসা ছিলেন এই ইউনিভার্সিটির ভিসি স্যার, প্রোভিসি স্যার ও ট্রেজারার স্যার। পরিচয়পর্ব শেষ হতে না হতেই বললেন-আপনিতো শিল্পী। একটা পুরোনো গান ধরেন। আমি সঙ্গে সঙ্গে গেয়ে উঠলাম- মাঝি বাইয়া যাওরে…। গান শেষে তুমুল করতালি। তাঁদের সবার উচ্ছ্বাস দেখে আমিও মিজান স্যারকে গান গাইতে অনুরোধ করলাম। তিনি সঙ্গে সঙ্গে মাইজভান্ডারি গান ধরলেন। আহা! মুহূর্তে এক অন্যরকম মুগ্ধতা ছড়িয়ে পড়লো কক্ষজুড়ে।

তারপর একে একে আমার গান ও তাঁর কথা চলতে থাকলো। তাঁর জীবনের নানা চড়াই-উৎরাই, সংগ্রাম আর সাফল্যের গল্প শুনতে শুনতে দুই ঘণ্টা সময় যেন হাওয়া হয়ে গেল। এরই মধ্যে দুই পক্ষ থেকে কিছু স্যুভেনির বিনিময় হলো। আমি তাঁর এবং উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান স্যারের হাতে ইস্টার্ন ইউনিভার্সিটির গিফটব্যাগ এবং তিনি তাঁকে নিয়ে মোহাম্মদ কায়কোবাদ স্যারের লেখা ‘বিনয়াবত সুফি মিজানুর রহমান’ বইটি আমার হাতে তুলে দিলেন। আমাকে ও হাসান মেজরকে বিদায় জানাতে দরোজা পর্যন্ত এগিয়ে এলেন বিনয়ী ও সদা হাস্যোজ্জ্বল মানুষটি।

(লেখক ইস্টার্ন ইউনিভার্সিটির পিআর ডিরেক্টর ও নকশীকাঁথা ব্যান্ডের ভোকাল)

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

জুন 5, 2026
​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

এপ্রিল 28, 2026
তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

এপ্রিল 21, 2026
Latest News
খিলক্ষেত থানা বিএনপি

হতাশ কেন পরীক্ষিত সৈনিকেরা?

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ

​অটোরিকশা মুক্ত নিকুঞ্জ এখন মাদকের কবলে: প্রয়োজন দ্বিতীয় সামাজিক বিপ্লব

তাসবির ইকবাল

সাংবাদিকতা: পেশার মোড়কে এক পবিত্র আসক্তি

বর্ডার

যেখানে কাঁটাতারই রক্ত ঝরায়, সেখানে সাপ-কুমির কেন?

Jahid Iqbal

ধান্দাবাজ মিডিয়ার মুখোশ উন্মোচন: কর্পোরেট প্রপাগান্ডার বিরুদ্ধে জনস্বার্থের লড়াই

জাহিদ ইকবাল

নিকুঞ্জ: যেখানে অটোরিক্সা নেই, শহরের বাতাসে বাজে শান্তির সুর

ঈদে আনন্দহীন সাংবাদিক, দায় এড়াবে কে?

Jamayat

জামায়াত আমিরের পররাষ্ট্র উপদেষ্টা মাহমুদুল ছিলেন আওয়ামী লীগে!

Iftar

ভিআইপিদের ইফতার পার্টিতে বঞ্চিত অসহায়–দুস্থরা!

সাংবাদিক

সাংবাদিকরা কেন সব দায় ‘দুর্বৃত্তদের’ ঘাড়ে চাপান?

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa