ছবি সংগৃহীত
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : বিদেশের মসজিদে আর অর্থায়ন করবে না সৌদি আরব। দেশটির সাবেক বিচারমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল কারিম ঈসা এ ঘোষণা দিয়েছেন।

আরবি ভাষার সংবাদমাধ্যম আরাবি২১-এর বরাত দিয়ে শুক্রবার (২৪ জানুয়ারি) এ খবর দিয়েছে মিডলইস্ট মনিটর।

এছাড়াও সুইজারল্যান্ডভিত্তিক সংবাদমাধ্যম লে মাতিন দিমাঞ্চের প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে যেসব মসজিদে সৌদি আরব অর্থায়ন করেছে সেগুলো ‘নিরাপদ হাতে’ হস্তান্তর করা হবে। এজন্য স্থানীয় কর্তৃপক্ষের সহযোগিতায় প্রতিটি মসজিদের জন্য প্রশাসনিক কাউন্সিল গঠন করা হবে।

মোহাম্মদ বিন আবদুল কারিম ঈসা বলেন, জেনেভা মসজিদটি একটি সুইস প্রশাসনিক কাউন্সিলের হাতে হস্তান্তরের সময় এসেছে, যারা এই অঞ্চলের মুসলমানদের প্রতিনিধিত্ব করে। সেখানে একজন নির্বাচিত আলেম থাকা উচিত।

তিনি জানান, ‘নিরাপত্তাজনিত কারণে’ বিশ্বজুড়ে এ ধরনের সব মসজিদের ব্যাপারেই একই রকম ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.