আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সবচেয়ে ধনী ১০টি দেশের তালিকা প্রকাশ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। মোট দেশজ উৎপাদন (জিডিপি), মাথাপিছু আয় এবং জনগণের ক্রয়ক্ষমতা হিসেবে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

বিশ্বের সবচেয়ে ধনী ১০টি দেশের তালিকা প্রকাশ করল আইএমএফ

এ তালিকায় শীর্ষে রয়েছে ইউরোপের ছোট দেশ লুক্সেমবার্গ। মাত্র ২ হাজার ৫৮৬ বর্গকিলোমিটার আয়তনের দেশটির জনগণের মাথাপিছু আয় ১ লাখ ৪০ হাজার ৩১২ ডলার।

আইমএফের তালিকায় লুক্সেমবার্গের পরে রয়েছে যথাক্রমে

আয়ারল্যান্ড—মাথাপিছু আয় ১ লাখ ১৭ হাজার ৯৮৮ ডলার

সুইজারল্যান্ড—মাথাপিছু আয় ১ লাখ ১০ হাজার ২৫১ ডলার

নরওয়ে— মাথাপিছু আয় ১ লাখ ২ হাজার ৪৬৫ ডলার

সিঙ্গাপুর— মাথাপিছু আয় ৯১ হাজার ৭৩৩ ডলার

আইসল্যান্ড— মাথাপিছু আয় ৮৭ হাজার ৮৭৫ ডলার

কাতার— মাথপিছু আয় ৮৪ হাজার ৯০৬ ডলার

যুক্তরাষ্ট্র— মাথাপিছু আয় ৮৩ হাজার ৬৬ ডলার

ডেনমার্ক— মাথাপিছু আয় ৭২ হাজার ৯৪০ ডলার

ম্যাকাও এসএআর— মাথাপিছু আয় ৭০ হাজার ১৩৫ ডলার

একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন পরিমাপের প্রধান সূচক হলো মোট দেশজ উৎপাদন বা জিডিপি। যা মূলত ওই দেশের বার্ষিক পণ্য-পরিষেবা উন্নয়নের সামষ্টিক হিসাব। এই হিসাবকে দেশটির মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলে পাওয়া যায় ওই দেশের মাথাপিছু আয়।

তবে আইএমএফের এই তালিকায় মাথাপিছু আয়ের পাশাপাশি জনগণের গড় ক্রয়ক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

আইএমএফের শীর্ষ ধনী দেশের তালিকা দুই প্রকারের হয়— বার্ষিক ও ত্রৈমাসিক। বুধবার যে তালিকায়টি প্রকাশ করেছে আইএমএফ, সেটি ত্রৈমাসিক।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.