বেরোবি প্রতিনিধি, আবু সাঈদ : ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ সম্পর্কে সচেতনতা বাড়াতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর আয়োজনে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বেরোবিতে ভোক্তা অধিকার

Advertisement

মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনের তৃতীয় তলায় অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবি উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রংপুর জেলার সভাপতি আলহাজ মো. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলী বলেন, “অনেক সময় আমরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না থাকার কারণে আমরা প্রতারণার স্বীকার হই। সেই সমস্যা থেকে উত্তরণে ভোক্তা অধিকার আইন আমাদের সাহায্য করে এবং ক্যাব আমাদের ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ভোক্তাদের অধিকার নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।” তিনি আরও বলেন, “ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং আইন সম্পর্কে সঠিক ধারণা সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন”।

বেরোবিতে ভোক্তা অধিকার

অনুষ্ঠানের মূল আলোচক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রংপুর বিভাগের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম বলেন, “সচেতনতামূলক কর্মশালা ভোক্তাদের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।” তিনি বিভিন্ন ভোক্তা অধিকার আইন নিয়ে আলোচনা করেন, কীভাবে ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা যায় সেই বিষয়ে আলোচনা করেন এবং ভোক্তা অধিকার লঙ্ঘন হলে কীভাবে তার প্রতিকার পাওয়া যায় তা নিয়ে আলোচনা করেন। এছাড়া তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন–২০০৯ এর বিভিন্ন দিক তুলে ধরে ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের রংপুর শাখা শাখার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. লোকমান হোসেন বলেন,”আমাদের খাদ্যকে ঔষধ হিসেবে গ্রহণ করতে হবে। খাদ্যই হবে আমাদের প্রধান ঔষধ। সুস্থ থাকার জন্য আমাদের খাদ্য নির্বাচন এবং জীবন ধারার উপর জোর দিতে হবে এবং খেয়াল রাখতে হবে। ”

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিআরটিএ রংপুরের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার মো. মেসবাহ উল হাসান এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস রহমান, মার্কেটিং বিভাগের অধ্যাপক শেখ মাজেদুল হক বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী

উল্লেখ্য যে, অনুষ্ঠানে ক্যাবের প্রতিনিধি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শিক্ষার্থী প্রতিনিধিরা বক্তব্য দেন এবং মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সভা শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন ক্যাব মহানগর রংপুরের সভাপতি দিলীপ চন্দ্র ঘোষ।পরে ক্রেস্ট বিতরণ ও র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানের সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.