পুড়িয়ে ফেলা হচ্ছে করোনাভাইরাসে মৃতদের দেহ।
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : চীনে করোনাভাইরাসে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ সমাধিস্থ না করে পুড়িয়ে ফেলা হচ্ছে।

প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার রোধে এমন পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

গত ১ ফেব্রুয়ারি চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) জারি করা আদেশের ভিত্তিতে করোনাভাইরাসে মৃতদের মরদেহ সৎকারে এই ব্যবস্থা নেয়া হচ্ছে।

এনএইচসির ওই আদেশে বলা হয়, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের জন্য বিদায় অনুষ্ঠান বা কোনো ধরনের শেষকৃত্যের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।

লাশের সৎকার চলাকালে কেউ সেখানে থাকতে পারবে না। তবে লাশ পুড়িয়ে ফেলার পর দেহাবশেষ সংগ্রহ করতে পারবে স্বজনরা।

এদিকে আদেশ জারির পর থেকে চীনের শবদাহের চুল্লিগুলোতে কাজের চাপে কর্মীদের রীতিমতো হিমশিম খাচ্ছেন। প্রতিদিনই চুল্লিগুলোতে দাহের জন্য আসা লাশের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে কর্মীদের দিনে প্রায় ২৪ ঘণ্টাই কাজ করতে হচ্ছে।

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চীনসহ প্রায় ২৫টি দেশে ছড়িয়ে

পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। এতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত চীনের মূল ভূখণ্ডেই অন্তত ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। সূত্র: ডেইলি মেইল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.