জুমবাংলা ডেস্ক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য পদ পূরণে আগামী মাসে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এই গণবিজ্ঞপ্তি প্রকাশে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতি পেয়েছে তারা।

এনটিআরসিএ সূত্রে জানা গেছে, বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৪ হাজার শিক্ষক নিয়োগে ৩য় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদনকারীদের অধিকাংশই ইনডেক্সধারী হওয়ায় এবং মহিলা কোটা ও অন্য ক্ষেত্রে যোগ্য প্রার্থী না থাকায় ১৫ হাজার ৩২৫টি পদ ফাঁকা রয়ে যায়। এই অবস্থায় শিক্ষক সঙ্কট দূর করতেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে যাচ্ছে সংস্থাটি।

জানতে চাইলে এনটিআরসিএ সচিব মো. ওবায়দুর রহমান বলেন, তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ফাঁকা থাকা পদগুলো পূরণের জন্য আমরা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়েছিলাম। ইতোমধ্যে তারা অনুমতিও দিয়েছে। তাই শিগগিরই আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি দিব।
এনটিআরসিএ

Advertisement

বিশেষ গণবিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা ফেব্রুয়ারির মধ্যেই এটি প্রকাশ করব।

নারী কোটা আগেও পূরণ হয়নি, এবার পূরণ হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, যদি নারী কোটা পূরণ না হয় সেক্ষেত্রে কিভাবে এই পদ পূরণ করা যায়, সেটা নিয়ে আমরা সচিব স্যারের সাথে কথা বলব।

১৬ তম নিবন্ধনকারীদের বিশেষ গণবিজ্ঞপ্তির বদলে ই-রিকুইজিশনের মাধ্যমে ৪র্থ গণবিজ্ঞপ্তির দাবির বিষয়ে তিনি বলেন, আগে আমরা বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করবো, তারপর চতুর্থ গণবিজ্ঞপ্তি।

জুনে এসএসসি ও আগস্টে এইচএসসি নিতে চায় বোর্ড, পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর

এসময় বিশেষ গণবিজ্ঞপ্তিতে ১ থেকে ১৬তম নিবন্ধনধারীরা আবেদন করতে পারবেন বলেও জানান তিনি।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.