Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা খুলনা মহাসড়কের মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায়  পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়েতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু  হয়েছে । এ সময় আরো সাতজন যাত্রী আহত হয়।  বুধবার (৮ জানুয়ারি ) রাত ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্বিস সুত্রে জানা যায়,কাঠালবাড়ি ঘাট থেকে  একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ ১৩৫৬২৩) বরিশালের উদ্দেশ্য রওনা দেয়।মাইক্রোবাসটি ঢাকা খুলনা মহাসড়কের শিবচর উপজেলার কুতুবপুর এলাকায়  পদ্মা সেতুর এক্সপ্রেস হাইওয়ে সার্ভিস এরিয়া -৩ পার হওয়ার পর  বিপরীত দিক থেকে ঢাকাগামী এসএ ট্রাভেলস নামক যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ ৯ যাত্রীই গুরুতর আহত হয়।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও শিবচর থানা পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় পাচ্চর রয়েল হাসাপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২ জন যাত্রী মারা যায়।

নিহতদের মধ্যে একজনেরর নাম রবিউল ইসলাম(৩৫)।সে বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের সেকেন্দার সরদারের ছেলে।তবে নিহত আর একজনের  পরিচয় পাওয়া যায়নি।এছাড়া গুরুতর আহত মাইক্রোবাস চালক সাগরসহ ৫ যাত্রীকে আশংকাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, ঘটনার সততা নিশ্চিত করেছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.