জুমবাংলা ডেস্ক : শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজকে একটি সমন্বিত প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা চলছে।

Advertisement

বুধবার (২০ নভেম্বর) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অধিভুক্ত থেকে কলেজগুলোকে একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ কীভাবে দেওয়া যায়, সেজন্য একটি কমিটি করা হয়েছে।কমিটির মাধ্যমে আলোচনা করা হবে।

তিনি বলেন, সেই স্বতন্ত্র প্রতিষ্ঠানের কী নাম হবে, সেটি শিক্ষার্থীরাই ঠিক করবে। এ বিষয়েও কমিটি কাজ করছে।

শিক্ষা উপদেষ্টা বলেন, সাত কলেজকে অধিভুক্ত করা আওয়ামী লীগ সরকারের অপরিণামদর্শী সিদ্ধান্ত ছিল। শিক্ষার্থীরা নানান ভোগান্তিতে পড়েছে। এ সময় সেসব শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানান তিনি।

সাত কলেজকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের বাস্তব রূপ দেওয়া যাবে কি না, সে বিষয়ে কাঠামোগত দিক পরিদর্শন করতে আজ ঢাকা কলেজে যাবেন বলেও জানান ওয়াহিদউদ্দিন মাহমুদ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.