Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home টপ নিউজ হার্ট অ্যাটাক নিয়ে কিছু কথা
টপ নিউজ

হার্ট অ্যাটাক নিয়ে কিছু কথা

By Saumya SarakarJune 10, 20242 Mins Read

হার্ট অ্যাটাক নিয়ে কিছু কথা

Advertisement
ডা. যতীন্দ্র নাথ সাহা : হার্ট অ্যাটাক/মায়োকার্ডিয়াল ইনফার্কশন একটি মেডিকেল ইমার্জেন্সি। হার্টের রক্তনালিতে ব্লক তৈরি হয়ে রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে হার্ট অ্যাটাক হয়। এ সময় হার্টের মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয় এবং বিভিন্ন রকম জটিলতা সৃষ্টি হয়।

হার্ট অ্যাটাক কোন বয়সে হয়?
সাধারণত, বয়স্ক মানুষ ও পুরুষদের এর প্রবণতা বেশি। তবে নারীরাও বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাকের বাড়তি ঝুঁকিতে থাকেন। যারা ধূমপান করেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ, রক্তে উচ্চমাত্রায় কোলেস্টেরলজনিত সমস্যায় ভুগছেন, তাদের ঝুঁকিও বেশি।

কীভাবে বুঝবেন?

বুকের মাঝখানে অথবা বাঁ পাশে তীব্র ব্যথা অনুভূত হয়। অনেক ক্ষেত্রে বুক ভারী; বুকে চাপ; বাঁ হাত, ঘাড়, চোয়াল, বুকের পেছনে ব্যথা অনুভূত হতে পারে। পেটের উপরিভাগে ব্যথাও অনেক ক্ষেত্রে হার্ট অ্যাটাকের উপসর্গ হতে পারে। পাশাপাশি অতিরিক্ত ঘাম, শ্বাসকষ্ট, বমি বমি ভাব বা বমি হওয়া, মাথা ঝিমঝিম করা, জ্ঞান হারানো ইত্যাদি সমস্যাও দেখা দিতে পারে।

কী করণীয়?

বুকে ব্যথা অনুভূত হলে রোগীকে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। দ্রুত ইসিজি ও রক্ত পরীক্ষা করে হার্ট অ্যাটাকের বিষয়টি নিশ্চিত হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মোতাবেক চলতে হবে।

চিকিৎসা

হার্টের রক্তনালির রক্ত চলাচল পুনঃপ্রতিস্থাপন করাই এর প্রধান চিকিৎসা। আধুনিক চিকিৎসা হলো অ্যানজিওগ্রামের মাধ্যমে হার্টের ব্লক শনাক্ত করে দ্রুত তা অপসারণ করা। বিকল্প চিকিৎসা হিসেবে ওষুধের মাধ্যমে রক্তজমাট ভেঙে দেওয়া হয় এবং রক্ত চলাচল স্বাভাবিক করা হয়।

জটিলতা

হার্ট অ্যাটাক-পরবর্তী দুই ধরনের জটিলতা দেখা দিতে পারে-স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি। হঠাৎ মৃত্যু, হার্টবিট কমে যাওয়া, একিউট হার্ট ফেইলিওর, কার্ডিওজনিক শক ইত্যাদি স্বল্পমেয়াদি জটিলতা।

প্রতিরোধ

স্বাস্থ্যসম্মত জীবনযাপন করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। ধূমপান ত্যাগ করা, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা, চর্বি জাতীয় খাবার পরিহার করা, নিয়মিত শরীরচর্চা করা, ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড পরিহার করা, যথাসম্ভব দুশ্চিন্তা ও মানসিক চাপমুক্ত থাকা ইত্যাদি অভ্যাসের মাধ্যমে হার্ট অ্যাটাক প্রতিরোধ করা সম্ভব। এ ছাড়া নিয়মিত মেডিকেল চেকআপ করানো, চিকিৎসকের পরামর্শ মোতাবেক চলা এবং স্বাস্থ্য সচেতন হলে ঝুঁকি কমানো সম্ভব।

হার্ট অ্যাটাক হলে একদিকে যেমন মৃত্যুঝুঁকি থাকে, অন্যদিকে চিকিৎসাও ব্যয়বহুল। তাই হার্ট অ্যাটাক প্রতিরোধই সর্বোত্তম পন্থা।

লেখক : এমবিবিএস, এমডি (কার্ডিওলজি) কনসালটেন্ট কার্ডিওলজি
আলোক হেলথকেয়ার লিমিটেড, মিরপুর-১০, ঢাকা।

লোহিত রক্তকণিকার ঘাটতি পূরণে নারীরা যা খাবেন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
Meta AI glasses

Meta Glasses Start at $299 With Prescription-Compatible Styles

August 11, 2026
Google AI glasses

Google Plans Gemini-Powered Intelligent Eyewear Launch This Fall

August 11, 2026
Ray-Ban Meta Japan

Ray-Ban Meta Gen 2 and Oakley Meta Arrive in Japan With AI

August 11, 2026

Latest News

Meta AI glasses

Meta Glasses Start at $299 With Prescription-Compatible Styles

Google AI glasses

Google Plans Gemini-Powered Intelligent Eyewear Launch This Fall

Ray-Ban Meta Japan

Ray-Ban Meta Gen 2 and Oakley Meta Arrive in Japan With AI

Google Pixel 11

Google Pixel 11 Event Set for August 12 With Watch 5 Expected

zay flowers

Zay Flowers Contract Update Keeps Ravens Receiver Through 2027

toxic movie

Yash’s Toxic Gets August 26 Release Date After Delays

motorola edge 70 neo

Motorola Edge 70 Neo Appears in Android 17 Beta Evidence

Rodrigo De Paul

Rodrigo De Paul Pays Tribute to Messi’s Father After Goal

Inter Miami

Inter Miami vs Monterrey Ends in 2-1 Leagues Cup Loss

Chelsea

Johor Darul Ta’zim Holds Chelsea to 3-3 Preseason Draw

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa