Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home হারতে বসা পিএসজিকে জেতালেন ডি মারিয়া
খেলাধুলা ফুটবল

হারতে বসা পিএসজিকে জেতালেন ডি মারিয়া

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 30, 2021Updated:October 30, 20213 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ফরোয়ার্ড লাইনটা বেশ তারকাখচিত। আছেন লিওনেল মেসি, নেইমার, আনহেল ডি মারিয়া, কিলিয়ান এমবাপে…। মাঝমাঠ আর রক্ষণেও তারকাদের উপস্থিতি আছে বেশ। শুক্রবার রাতে এমন দল নিয়েও রীতিমতো হারতেই বসেছিল পিএসজি। তবে ব্রাজিলিয়ান মারকিনিয়োসের গোলে সমতা, আর আর্জেন্টাইন আনহেল ডি মারিয়ার জয়সূচক লক্ষ্যভেদে সে শঙ্কা কাটিয়ে পিএসজি ২-১ গোলে হারিয়েছে লিগ ওয়ান শিরোপাধারী লিলেকে।

বলের দখল ছিল বেশ। পুরো ম্যাচে ৬০ শতাংশ সময় নিজেদের পায়ে বল রেখেছে পিএসজি। তবে ফরাসি দলটির আক্রমণভাগ যেন বিবর্ণই ছিল বেশ। মেসি, নেইমার, এমবাপেরা প্রতিপক্ষ গোলমুখে শট নিয়েছিলেন ১৭টি, যার কেবল ৬টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে লিলে ১১শটের তিনটি রেখেছে লক্ষ্যে, যার একটি ছিল গোল।

মেসির ভুলে পিএসজি বিপদে পড়তে পারতো ম্যাচের প্রথম মিনিটেই। তার ক্রস নিয়ন্ত্রণে নিয়ে প্রতি আক্রমণে উঠে আসে লিলে। মিডফিল্ডার নানিতামো ইকোনের পাস থেকে শেষমেশ বুরাক ইলমাজ শটটাও নিয়েছিলেন ঠিকঠাক, কিন্তু গোলরক্ষক জিয়ানলুইজি ডনারুমার কল্যাণে সে যাত্রায় রক্ষা পায় পিএসজি।

ম্যাচের পরের উল্লেখযোগ্য আক্রমণটাও লিলেরই। সংঘবদ্ধ আক্রমণ শেষে বক্সের কাছাকাছি জায়গা থেকে শটটা অবশ্য লক্ষ্যে রাখতে পারেননি ইকোনে।

২৩ মিনিটে একটা সুযোগ অবশ্য পেয়েছিল পিএসজি। লিওনেল মেসি পাস বাড়িয়েছিলেন আর্জেন্টাইন সতীর্থ ডি মারিয়ার উদ্দেশে। তা থেকে অবশ্য ‘এল ফিদেয়ো’র শটটা জোরালো হয়নি আদৌ। গোলবঞ্চিত থাকে পিএসজি।

শুরু থেকে পিএসজিকে চোখ রাঙানো লিলে এগিয়ে যায় ম্যাচের ৩১ মিনিটে। গেল মৌসুমে লিলকে শিরোপা জেতানোর কারিগর ইলমাজ পিএসজি বিপদসীমায় ঢুকে পাস বাড়ান, দারুণ এক ট্যাপ ইনে জনাথন ডেভিড পান গোল। পিএসজি নিজেদের মাঠে পিছিয়ে পড়ে ১-০ গোলে।

এ পর্যন্ত পিএসজি যথেষ্ট বিবর্ণ ছিল, বিরতির আগে দুটো সুযোগ অবশ্য পেয়েছিল তারা। কিন্তু ডি মারিয়ার শট, কিংবা মেসির ফ্রি কিক, কোনোটাই ছিল না লক্ষ্যে; ফলে এক গোলে পিছিয়েই বিরতিতে যায় প্যারিসিয়ানরা।

বিরতির পর মেসিকে তুলে আরেক আর্জেন্টাইন মাউরো ইকার্দিকে মাঠে আনেন কোচ মরিসিও পচেত্তিনো। তবে খেলার ধারায় বদল আসেনি কোনো। উল্টো গোলই হজম করতে বসেছিল ৫৭ মিনিটে। ইলমাজের ক্রসটা কোনোক্রমে ঠেকিয়েছিলেন ডনারুমা, ফিরতি চেষ্টায় ডেভিড শটটা লক্ষ্যে রাখতে পারলেই দুই গোলে পিছিয়ে পড়তো পিএসজি। কিন্তু কানাডিয়ান ফরোয়ার্ডের শটটা ছিল না লক্ষ্যেই।

পিএসজি ম্যাচে ফেরে এর কিছু পরই। ৬৯ আর ৭৩ মিনিটে ভালো দুটো আক্রমণ শানায় দলটি। কিন্তু নেইমারের শট লিলের রক্ষণ দেয়ালে আটকে যায়, আর ইকার্দির হেডার যায় লক্ষ্যের অনেক উপর দিয়ে।

তবে একটু পরই আসে সমতাসূচক গোল। বাম পাশ থেকে প্রতিপক্ষ বক্সে ঢুকে কাটব্যাক করেন ডি মারিয়া। তা থেকে মারকিনিয়োসের গোল।

সমতা ফেরানো হয়ে গিয়েছিল। এবার ছিল জয়সূচক গোলের অপেক্ষা। সেই গোলটা আসে ৮৮ মিনিটে। নেইমারের পাস থেকে বাম পায়ের দারুণ এক শটে পিএসজিকে এগিয়ে দেন ডি মারিয়া। সেটাই পরে দলের জয়ের জন্য যথেষ্ট হয়ে গেছে। এর ফলে টানা তিন ম্যাচ লিলের বিপক্ষে জয়শূন্য থাকার পর অবশেষে জয় তুলে নিয়েছে দলটি। এর আগে গেল মৌসুমে লিলের বিপক্ষে দুই লিগ ম্যাচের একটায় ড্র ও এক ম্যাচে হেরেছে পিএসজি; চলতি মৌসুমের শুরুতে ফ্রেঞ্চ সুপার কাপেও হেরেছে ১-০ গোলে।

এই জয়ের ফলে ১২তম ম্যাচে এসে শীর্ষে জায়গাটা আরও সুসংহত করে ফেলে পচেত্তিনোর শিষ্যরা। লিগ ওয়ানের শীর্ষে থাকা দলটির সংগ্রহ এখন ৩১ পয়েন্ট। দুইয়ে থাকা লেঁস খেলেছে একটি কম ম্যাচ, পিছিয়ে আছে ১০ পয়েন্টে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

February 5, 2026
মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

February 5, 2026
ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

February 5, 2026
Latest News
টি-২০ বিশ্বকাপ

বাংলাদেশ থেকে যেভাবে দেখা যাবে টি-২০ বিশ্বকাপ

মোস্তাফিজ

সরাসরি চুক্তিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ, মূল্য কত

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

পাকিস্তান

ম্যাচ বাতিলের শাস্তি নিয়ে উদ্বিগ্ন নয় পাকিস্তান

না খেলার সিদ্ধান্ত

বাংলাদেশকে সমর্থন জানিয়েই ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন: পাকিস্তানের প্রধানমন্ত্রী

ট্রান্সজেন্ডার ক্রিকেটার

অস্ত্রোপচার করাবেন ট্রান্সজেন্ডার ক্রিকেটার অনয়া

না খেলার সিদ্ধান্ত

ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান, ক্ষতি এড়াতে সমঝোতার পথ খুঁজছে আইসিসি

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.