Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক
Bangladesh breaking news শিক্ষা

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক

By Tarek HasanJune 9, 20262 Mins Read

আসন্ন আলিম পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে দেশের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ড।

আলিম পরীক্ষা

সোমবার (৮ জুন) মাদরাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার হলসহ কেন্দ্রের সার্বিক নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে প্রতিটি পরীক্ষা কক্ষ, ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষ, অফিস কক্ষ এবং বিশেষ করে যে কক্ষে প্রশ্নপত্র খোলা হবে, সেই কক্ষটিকে অবশ্যই সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত করতে হবে। যেসব কেন্দ্রে এখনও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়নি, তাদের আগামী ২০ জুনের মধ্যে বাধ্যতামূলকভাবে ক্যামেরা স্থাপনের কাজ শেষ করতে বলা হয়েছে।

Advertisement

বোর্ডের পক্ষ থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের সিসিটিভি ক্যামেরার প্রয়োজনীয় নির্দিষ্ট পদ্ধতিতে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইটে এন্ট্রি ও সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য কেন্দ্র প্রধানদের বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে (www.ebmeb.gov.bd) প্রবেশ করে Alim >>>> eCIS >>>> 2026 সিলেক্ট করতে হবে। এরপর ‘Continue’ বাটনে ক্লিক করে সেন্টার কোড ও নির্ধারিত পাসওয়ার্ড দিয়ে লগইন করে ‘বিভিন্ন এন্ট্রি’ অপশন থেকে ‘কেন্দ্রের তথ্য’ সিলেক্ট করে সিসিটিভি সংক্রান্ত তথ্যগুলো সেভ করতে বলা হয়েছে।

একইসঙ্গে পরীক্ষা সংক্রান্ত কড়াকড়ি আরও বাড়াতে ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার নির্দেশ দেওয়া হয়েছে। ট্রেজারি থেকে যে সব শিক্ষক, ট্যাগ অফিসার বা কর্মকর্তা-কর্মচারী প্রশ্নপত্র গ্রহণ করবেন, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরিত পত্রে তাদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর বোর্ডের নির্ধারিত ই-মেইলে (dcexam@bmeb.gov.bd) পাঠাতে হবে।

আরও পড়ুনঃ

আগামী শিক্ষাবর্ষ থেকে আরও ৪ বিষয় যুক্ত হবে: শিক্ষামন্ত্রী

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, পরীক্ষার সার্বিক নিরাপত্তার স্বার্থে ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষার সব ভিডিও ফুটেজ যথাযথভাবে সংরক্ষণ করবেন এবং প্রয়োজন অনুযায়ী কর্তৃপক্ষকে সেই ফুটেজ সরবরাহ করতে বাধ্য থাকবেন বলেও জানানো হয়েছে।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আলিম পরীক্ষা
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
Royal Mail

Royal Mail Reports Local Processing Delays as UK Network Stays on Schedule

September 9, 2026
US pork recall

US recall covers 1,513 pounds of imported guanciale over Listeria risk

September 8, 2026
vivo OriginOS 7

vivo OriginOS 7 Preview Centers on Faster Interface Before September Reveal

September 5, 2026

Latest News

Royal Mail

Royal Mail Reports Local Processing Delays as UK Network Stays on Schedule

US pork recall

US recall covers 1,513 pounds of imported guanciale over Listeria risk

vivo OriginOS 7

vivo OriginOS 7 Preview Centers on Faster Interface Before September Reveal

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষার সময়সূচি নিয়ে জরুরি গণবিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডের

চাকসু

চাকসু এজিএস তৌফিকের উদ্যোগে অনুষ্ঠিত হলো শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ফুটসাল টুর্নামেন্ট

SSC Exam

এইচএসসির রুটিন নিয়ে ভুয়া বিজ্ঞপ্তি, সতর্ক করলো আন্তঃশিক্ষা বোর্ড

এইচএসসি পরীক্ষা

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচির বিজ্ঞপ্তি সঠিক নয়

Brithi

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa