Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home আশ্রয়কেন্দ্র থেকে ফিরে দেখলেন আম্ফানের তাণ্ডবে সব শেষ
জাতীয় বিভাগীয় সংবাদ

আশ্রয়কেন্দ্র থেকে ফিরে দেখলেন আম্ফানের তাণ্ডবে সব শেষ

By জুমবাংলা নিউজ ডেস্কMay 22, 20202 Mins Read
ছবি সংগৃহীত
Advertisement

জুমবাংলা ডেস্ক : সুপার সাইক্লোন আম্ফানের প্রভাবে বরগুনায় যখন ১০ নম্বর মহাবিপদ বিপদ সংকেত তখন বাবা-মাকে নিয়ে আশ্রয়কেন্দ্রে যান সদর উপজেলার নিশানবাড়িয়া গ্রামের সেলিম মিয়া। রাতভর আম্ফানের তাণ্ডব শেষে বৃহস্পতিবার (২১ মে) সকালে বাবা-মাকে নিয়ে বাড়িতে ফেরেন। কিন্তু বাড়িতে ফিরে আর মাথা গোঁজার ঠাঁইটুকু আস্তো পাননি। যে ঘরটিতে তারা থাকতেন সেটি ভেঙে চুরমার করে দিয়েছে আম্ফান। এছাড়াও ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে সৃষ্ট ১১ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে ভেসে গেছে তার ঘেরের প্রায় দুই লাখ টাকার মাছ। বাড়িতে ফেরার পর এসব দেখে তার মাথায় যেন বাজ পড়ার মত অবস্থা।

শুক্রবার (২২ মে) সকালে কান্নাজড়িত কণ্ঠে সেলিম মিয়া বলেন, বিষখালী নদীর তীরেই আমাদের বসবাস। ঘূর্ণিঝড়ের ভয়ে গত বুধবার (২০ মে) বিকেলে দুটি গরুসহ মা-বাবাকে নিয়ে আশ্রয় কেন্দ্রে গিয়েছিলাম। সকালে আশ্রয়কেন্দ্র থেকে ফিরে দেখি ঝড়ে ঘরে ভেঙে গেছে।

তিনি আরও বলেন, অন্যের পুকুরে ঘের বানিয়ে মাছ চাষ করেছিলাম। আশা ছিল- এবার মাছ বিক্রি করে নতুন একটি ঘর বানাবো। কিন্তু আমার সবকিছুই শেষ করে দিলো আম্ফান। আমি নিজে কষ্ট করে কোথাও না কোথাও থাকাতে পারবো, কিন্তু আমার বৃদ্ধ মা-বাবাকে এখন কোথায় রাখবো?

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সময় আর্থিক অবস্থা ভালোই ছিল সেলিম মিয়ার বাবা হাসেম মিয়ার। কিন্তু একের পর এক ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি বিষখালী নদীর অব্যাহত ভাঙনে সর্বশান্ত হয়েছেন তিনি।

বৃদ্ধ হাসেম মিয়া বলেন, আমার অনেকগুলো গরু-মহিষ ছিল। জমি ছিলো প্রায় ১২ একর। ঝড়ঝঞ্ঝা থেকে মুক্ত থাকতে শক্ত করে তুলেছিলাম ঘরও। কিন্তু এসব আমার এখন কিছুই নেই। একের পর এক ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এবং এর ফলে সৃষ্ট নদী ভাঙনে আমার সবকিছু বিলীন হয়ে গেছে নদী গর্ভে।

সেলিম মিয়ার বৃদ্ধ মা রেনু বেগম বলেন, কাঠের ঘর, সময়ের পরিক্রমায় বাঁধন আলগা হয়ে গেছে। তাই একটু হাওয়া এলেই নড়বড় করতো। ঘূর্ণিঝড় আম্ফান আমাদের মাথা গোঁজার শেষ সম্বলটুকুও কেড়ে নিল।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

February 5, 2026
থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

February 5, 2026
মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

February 5, 2026
Latest News
বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

সুখবর

ড. ইউনূসের দেওয়া সুখবরকে সুখবর মনে করি না : তারেক

প্রতিবেদন প্রকাশ

নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ভোটারদের উদ্বেগ প্রকাশ

নাহিদ

বিএনপি ক্ষমতায় গেলে এনসিপির অবস্থান কী হবে, স্পষ্ট করলেন নাহিদ

আমীর

মানুষ নিজের স্বার্থ অনুযায়ী ধর্মকে ব্যবহার করে বিভাজন সৃষ্টি করে: আমীর খসরু

বহিস্কার

আগামী শুক্রবার নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে বিএনপি

বক্তব্য রাখবেন

আজ চাঁপাইনবাবগঞ্জে যাচ্ছেন জামায়াত আমির ড. শফিকুর রহমান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.