
তিনি জানান, রোববার রাতে লক্ষীকুণ্ডার হুদিপাড়া থেকে কলাবোঝাই একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আলহাজ্ব মোড় এলাকায় হঠাৎ করেই ট্রাকটি উল্টে গেলে ট্রাকে থাকা শ্রমিক ও বেপারীরা চাপা পড়েন।
এতে ঘটনাস্থলেই ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর গ্রামের জুব্বার প্রাং, মতিয়ার শাহ ও জয়পুরহাটের শুকুর আলী নামের তিনজন মারা যান।
এ সময় কমপক্ষে ৬ জন গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



